উৎসর্গ বাংলার অগ্নি-নাগিনি মেয়ে মুসলিম-মহিলা-কুল-গৌরব আমার জগজ্জননী-স্বরূপা মা মিসেস এম. রহমান সাহেবার পবিত্র চরণারবিন্দে – এমনই প্লাবন-দুন্দুভি-বাজা ব্যাকুল শ্রাবণ মাস – সর্বনাশের ঝান্ডা দুলায়ে বিদ্রোহ-রাঙা-বাস ছুটিতে আছিনু মাভৈঃ-মন্ত্র ঘোষি অভয়কর, রণ-বিপ্লব-রক্ত-অশ্ব কশাঘাত-জর্জর! সহসা থমকি দাঁড়ানু আমার সর্পিল-পথ-বাঁকে, ওগো নাগমাতা, বিষ-জর্জর তব গরজন-ডাকে! কোথা সে অন্ধ অতল পাতাল-বন্ধ গুহার তলে, নির্জিত তব ফণা-নিঙড়ানো গরলের ধারা […]
Read more