এলে যে গো চির সাথী | Ele je go chiro shathi | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

এলে যে গো চির সাথী | Ele je go chiro shathi | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

রাগঃ বেহাগ-খাম্বাজ

তালঃ ফের্‌তা (দাদ্‌রা ও কাহার্‌বা)

 

এলে যে গো চির সাথী | Ele je go chiro shathi | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

এলে যে গো চির সাথী গানের কথাঃ

তুমি এলে কে গো চির-সাথী অবেলাতে
যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে।
ওগো কে এলে গো চির-সাথী অবেলাতে।।
রোদের দাহে এলে স্নিগ্ধ-বাস ফুল-রেণু
নিঝুম প্রাণে এলে বাজায়ে ব্যাকুল বেণু
ওগো চাঁদের তিলক এলে আঁধার রাতে।
ওগো কে এলে গো চির-সাথী অবেলাতে।।
ফুল ঝরার বেলা এলে মোর শেষ অতিথি
কাঁদে হা হা স্বরে রিক্ত কানন-বীথি।
এলে রে মরুভূমে পিয়াসি চকোর মোর
শুক্লাতিথির শেষে কাঁদিতে এলে চকোর।
(তুমি) আসিলে জীবন-সাঁঝে ঘুম ভাঙাতে।
ওগো কে এলে গো চির সাথী অবেলাতে।।

 

এলে যে গো চির সাথী

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Comment