তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।।
কূল মখ্লুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ
কলেমা শাহাদাতের্ বাণী ঠোঁটে, কে এলা ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ
আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে, কে এলা ঐ
পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশ্তে সব দুয়ার খোলে।।
মানুষে মানুষের অধিকার দিল যে-জন
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ কহিল যে-জন,
মানুষের লাগি’ চির-দীন্ বেশ ধরিল যে-জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে-জন
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত-মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব-নিখিল্ মুক্তি-কলোরোলে।।

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে [ নজরুল সঙ্গীত ] – তন্ময় প্রামানিক :

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।


![দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার [ কাণ্ডারী হুশিয়ার ] সর্বহারা’ কাব্যগ্রন্থ [ কবিতা, ব্যাখ্যা ও বিশ্লেষণ ] দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার [ কাণ্ডারী হুশিয়ার ] সর্বহারা’ কাব্যগ্রন্থ – কাজী নজরুল ইসলাম](/wp-content/uploads/2024/08/দুর্গম-গিরি-কান্তার-মরু-দুস্তর-পারাবার-1024x655.jpg)











![নজরুলের সৃষ্টি তুবড়ি বাঁশির ডাক প্রবন্ধ [ দুর্দিনের যাত্রী ] কাজী নজরুল ইসলাম](/wp-content/uploads/2024/08/তুবড়ি-বাঁশির-ডাক-প্রবন্ধ-1024x655.jpg)




![অয়ি চঞ্চল-লীলায়িত দেহা [ Oye chonchol lilayit deha ] | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম অয়ি চঞ্চল-লীলায়িত দেহা [ Oye chonchol lilayit deha ] | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম](/wp-content/uploads/2024/08/অয়ি-চঞ্চল-লীলায়িত-দেহা-1024x655.jpg)


