Editor's Choice

সাম্যবাদী কাব্যগ্রন্থের ‘রাজা-প্রজা’ কবিতা – কাজী নজরুল ইসলাম

রাজা-প্রজা কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।  সাম্যবাদী বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ । বইটি ১৯২৫ সালের ডিসেম্বরে বাংলার পৌষ,১৩৩২ সালে  প্রকাশিত হয়।  কাব্যগ্রন্থের কবিতাগুলোয় বেশিরভাগই মানবিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কাজী নজরুলের একটি অসাধারণ ও মানবতাবাদী কাব্যগ্রন্থ হলাে সাম্যবাদী’। এ কাব্যগ্রন্থে মােট ১০টি কবিতা রয়েছে। তার মধ্যে উল্লেখযােগ্য কবিতা হলাে- সাম্যবাদী, মানুষ, নারী, পাপ, কুলি-মজুর।

 

রাজা-প্রজা কবিতা

সাম্যের গান গাই

যেখানে আসিয়া সম-বেদনায় সকলে হয়েছি ভাই।

 ​​ ​​ ​​ ​​ ​​​​ এ প্রশ্ন অতি সোজা,

এক ধরণির সন্তান,​​ কেন কেউ রাজা,​​ কেউ প্রজা?

 ​​ ​​ ​​ ​​ ​​​​ অদ্ভুত দর্শন –

এই সোজা কথা বলি যদি ভাই,​​ হবে তাহা সিডিশন!

প্রজা হয় শুধু রাজ-বিদ্রোহী,​​ কিন্তু কাহারে কহি,

অন্যায় করে কেন হয় নাকো রাজাও প্রজাদ্রোহী!

প্রজারা সৃজন করেছে রাজায়,​​ রাজা তো সৃজেনি প্রজা,

কৃতজ্ঞ রাজা তাই কি প্রজায় ধরে করে দিল খোজা?

 ​​ ​​ ​​ ​​ ​​​​ বন্ধু হাসিছ চুটে,

আপনার ঘরে হয়ে আছি সব গোলাম নফর মুটে!

আপনার পুরুষত্ব অন্যে সঁপিয়া কী পেনু দাম?

আগলাতে রাজা-রাজ্য-হারেম হয়েছি খোজা গোলাম!

 ​​ ​​ ​​ ​​ ​​​​ এ ব্যথা কাহারে কই,

যার ঘর তার ঘর নয় আর নেপো মারে এসে দই!

যাদের লইয়া রাজ্য,​​ রাজ্যে নাই তাহাদেরই দাবি,

রাজা-দেবতার অনন্ত ভোগ,​​ আমরা খেতেছি খাবি!

এ নিয়ে নালিশ কার কাছে করি,​​ জয় রাজাজি কী জয়!

আমাদের হয় সুবিচার,​​ নাই রাজারই বিচারালয়!

গুরু গুরু বাজে যুদ্ধ-ডঙ্কা,​​ দলে দলে ছুটে ছেলে,

হেসে বুক চিরে কলসি কলসি তাজা খুন দিল ঢেলে।

কলিজা-ছিদ্রে দীর্ঘশ্বাস ফুঁ দিয়া বাজায় শাঁখ,

ঘরে ঘরে উঠে ক্রন্দন-উলু,​​ চালে চালে ওড়ে কাক;

 ​​ ​​ ​​ ​​ ​​​​ প্রস্তুত হল পথ –

বাজা শাঁখ বাজা,​​ ওই দেখা জয়-লক্ষ্মীর রথ!

মাগো কাঁদ তোরা,​​ আদুরি বোনেরা ধূলায় লুটায়ে পড়,

সিঁথায় সিঁদুর নাই দিলি বধূ,​​ চল থেমে গেছে ঝড়। ​​​​

ফেরেনি ছেলেরা ফেরেনি ভাইরা?​​ ফেরোনিকো পতি?​​ ওরে,

দুঃখ কী?​​ ওরা স্থান পেয়েছে যে জয়-লক্ষ্মীর ক্রোড়ে!

 ​​ ​​ ​​ ​​ ​​​​ আজিকে রাজ্যময়

শোকের তুফান ছাপাইয়া উঠে – জয় রাজাজি কী জয়!

 ​​ ​​ ​​ ​​ ​​​​ বাজা রে ডঙ্কা বাজা –

এতদিন পরে কেল্লা ছাড়িয়া বাহির হয়েছে রাজা।

নিহত আহত বীরেরে মাড়ায়ে ছুটেছে রাজার রথ,

যুদ্ধ-ফেরত খঞ্জ পঙ্গু পালা পালা ছাড় পথ!

 ​​ ​​ ​​ ​​ ​​​​ বন্ধু এমনই হয় –

জনগণ হল যুদ্ধে বিজয়ী,​​ রাজার গাহিল জয়।

প্রজারা জোগায় খোরাক-পোশাক,​​ কী বিচার বলিহারি,

প্রজার কর্মচারী নন,​​ তাঁরা রাজার কর্মচারী!

মোদেরই বেতন-ভোগী চাকরেরে সালাম করিব মোরা,

ওরে ‘পাবলিক সারভেন্ট’দেরে আয় দেখে যাবি তোরা!

 ​​ ​​ ​​ ​​ ​​​​ কালের চরকা ঘোর,

দেড়শত কোটি মানুষের ঘাড়ে – চড়ে দেড়শত চোর।

এ আশা মোদের দুরাশাও নয়,​​ সেদিন সুদূরও নয় –

সমবেত রাজ-কণ্ঠে যেদিন শুনিব প্রজার জয়!

Tags :

কাজী নজরুল ইসলাম

<div id="model-response-message-contentr_6711829050503afa" class="markdown markdown-main-panel md-content enable-luminous-fast-follows enable-updated-hr-color tutor-markdown-rendering" dir="ltr" aria-live="polite"> <div>বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম (১৮৯৯–১৯৭৬) এক যুগান্তকারী ও বৈপ্লবিক ব্যক্তিত্ব, যিনি ‘বিদ্রোহী কবি’ এবং বাংলাদেশের জাতীয় কবি হিসেবে চিরস্মরণীয়। পরাধীন ভারতে শৃঙ্খলিত মানুষের স্বাধিকার আন্দোলন ও গোঁড়ামির বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখনী সাম্যবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক মানবতাবোধের এক অনবদ্য দলিল। সাহিত্য ও সংগীতের নানা শাখায় তাঁর অবাধ বিচরণ ছিল বিস্ময়কর; একদিকে যেমন তাঁর রচিত ‘বিদ্রোহী’ বা ‘প্রলয়োল্লাস’-এর মতো কবিতা পরাধীনতার বিরুদ্ধে দ্রোহের আগুন জ্বালিয়েছে, অন্যদিকে তাঁর সৃষ্ট চার সহস্রাধিক গান (নজরুল গীতি) বাংলা কাব্যসংগীতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আরবি-ফার্সি শব্দের সুনিপুণ ব্যবহারে বাংলা গজলকে জনপ্রিয় করার পাশাপাশি তিনি সমান মমতায় ইসলামি হামদ-নাত এবং শাক্ত ভাবধারার শ্যামাসঙ্গীত রচনা করে বাংলা সংস্কৃতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক কালজয়ী উদাহরণ স্থাপন করেছেন। প্রেম, বিরহ, প্রকৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী সুরকে একসূত্রে বেঁধে নজরুল বিংশ শতাব্দীর শিল্প-সাহিত্যকে কেবল সমৃদ্ধই করেননি, বরং আজও তিনি মুক্তিকামী ও বঞ্চিত মানুষের হৃদয়ে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার চিরন্তন প্রেরণা হয়ে বেঁচে আছেন।</div> </div>

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


খুঁজুন

জনপ্রিয় লেখা

বিভাগসমূহ

সর্বশেষ খবর

সর্বশেষ লেখা সরাসরি ই-মেইলে পেতে সাবস্ক্রাইব করুন!



    সাম্প্রতিক লেখা

    © ২০২৬ আমার নজরুল, GOLN — সর্বস্বত্ব সংরক্ষিত