বসন্ত মুখর আজি | Boshonto mukhor aji | ১৩৫২ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (মে, ১৯৫৯) প্রমীলা নজরুল ইসলাম ১৬, রাজেন্দ্রলাল স্ট্রিট, কলিকাতা-৬, এই বুলবুল (২য় খন্ড) নামীয় সঙ্গীত গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটির পরিবেশক ছিলেন ডি এম লাইব্রেরি। মূল্য আড়াই টাকা। গ্রন্থটিতে গান ছিল ১০১টি। কবি-পত্নী প্রমীলা নজরুল ইসলাম প্রকাশিকার ভূমিকায় লেখেন, “কবির আধুনিক গানগুলি সংকলন করে “বুলবুল” (২য়) প্রকাশ করা হলো। তাড়াতাড়ি প্রকাশ করার জন্য ছাপায় কিছু ভুল থেকে গেছে। পরবর্তী সংস্করণে আশা করি কোনো ভুল থাকবে না। বইটির শেষ পৃষ্ঠায় কিছু সংশোধন করে দেওয়া হয়েছে।
রাগঃ বসন্ত মুখারী
তালঃ ত্রিতাল

বসন্ত মুখর আজি গানের কথা:
বসন্ত মুখর আজি। দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি’।। অকারণ ভাষা তার ঝর ঝর ঝরে মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে, পলাশ বকুলে অশোক শিমুলে — সাজানো তাহার কল–কথার সাজি।। দোয়েল মধুপ বন–কপোত কূজনে, ঘুম ভেঙে দেয় ভোরে বাসর শয়নে। মৌনী আকাশ সেই বাণী–বিলাসে অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে, বিরহ–শীর্ণা গিরি–ঝর্ণার তীরে — পাহাড়ি বেণু হাতে ফেরে সুর ভাঁজি’।।

বসন্ত মুখর আজি স্বরলিপি:


কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।



















![ভাব ও কাজ প্রবন্ধ [ যুগবাণী ] কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধ [ যুগবাণী ] কাজী নজরুল ইসলাম](https://amarnazrul.com/wp-content/uploads/2024/08/ভাব-ও-কাজ-প্রবন্ধ-1024x655.jpg)



