নাচে রে মোর কালো মেয়ে | Nach re mor kalo meye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নাচে রে মোর কালো মেয়ে | Nach re mor kalo meye | নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

রাগঃ নটনারায়ণ

তালঃ দাদ্‌রা

 

নাচে রে মোর কালো মেয়ে | Nach re mor kalo meye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

নাচে রে মোর কালো মেয়ে গানের কথা :

নাচে নাচে রে মোর কালো মেয়ে নৃত্যকালী শ্যামা নাচে।
নাচ হেরে তার নটরাজও প’ড়ে আছে পায়ের কাছে।।
মুক্তকেশী আদুল গায়ে
নেচে বেড়ায় চপল পায়ে
মা’র চরণে গ্রহতারা নূপুর হয়ে জড়িয়ে আছে।।
ছন্দ-সরস্বতী দোলে পুতুল হয়ে মায়ের কোলে রে
সৃষ্টি নাচে, নাচে প্রলয় মায়ের আমার পায়ের তলে রে।
আকাশ কাঁপে নাচের ঘোরে
ঢেউ খেলে যায় সাত সাগরে
সেই নাচনের পুলক জাগে ফুল হয়ে রে লতায় গাছে।।

নাচে রে মোর কালো মেয়ে গানের স্বরলিপি :

নাচে রে মোর কালো মেয়ে scaled নাচে রে মোর কালো মেয়ে | Nach re mor kalo meye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম 3 নাচে রে মোর কালো মেয়ে | Nach re mor kalo meye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ‘ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে “জাতীয় কবি“ হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে।

 

 

নাচে রে মোর কালো মেয়ে

Leave a Comment