হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

রাগঃ মালবশ্রী

তালঃ কাহার্‌বা

হে নামাজী

 

হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ

হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ।
আমি গুনাহগার বে-খবর,
নামাজ পড়ার ন্ই অবসর
(তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।।
তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই,
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ [ নজরুল সঙ্গীত ] – অরুপ বিশ্বাস :

 

হে নামাজী হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

হে নামাজী

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

Leave a Comment