সাধ জাগে মনে পরজীবনে | Shadh jage mone porjibone | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

সাধ জাগে মনে পরজীবনে | Shadh jage mone porjibone | গুল বাগিচা গ্রন্থটির প্রকাশক গ্রেট ইস্টার্ন লাইব্রেরি। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২৭ জুন ১৯৩৩ (১৩৪০ বঙ্গাব্দ) মূল্য এক টাকা। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন স্বদেশী মেগাফোন-রেকর্ড কোম্পানির স্বত্বাধিকারী অন্তরতম বন্ধু জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। গ্রন্থের প্রারম্ভে কাজী নজরুল ইসলাম ‘দুটি কথায়’ লেখেন, “দুই-চারিটি ছাড়া ‘গুল-বাগিচা’র গানগুলি ‘স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী’ রেকর্ড করিয়াছেন। তাঁহাদের এই অনুগ্রহের জন্য আমি অশেষ ঋণী। ‘গুল-বাগিচা’য় ঠুংরী, গজল দাদরা, চৈতী, কাজরী, স্বদেশী, কীর্তন, ভাটিয়ালি, ইসলামী ধর্মসঙ্গীত প্রভৃতি বিভিন্ন ঢং-এর গান দেওয়া হইল। আমার সৌভাগ্যবশত প্রায় সমস্ত গান গুলি ইতিমধ্যে লোকপ্রিয় হইয়া উঠিয়াছে।

 

স্বপ্ন কবিতা | মরুভাস্কর কাব্যগ্রন্থ । কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

রাগঃ তিলং

তালঃ কাহার্‌বা

 

সাধ জাগে মনে পরজীবনে | Shadh jage mone porjibone | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

সাধ জাগে মনে পরজীবনে গানের কথা :

সাধ জাগে মনে পর-জীবনে
(আমি) তব কপোলে যেন তিল হই।
ভালবাসিয়া মোরে দিল্‌ দিবে তুমি
(যেন) আমি তোমার মত বে-দিল্‌ হই।।
মোর দেওয়া যে হার নিলে না অকরুণা
(যেন) হয়ে সে হার তব বক্ষে রই।।
যাহারে ভালবেসে তুমি চাহ না মোরে
মরিয়া আসি যেন তাহারি রূপ ধ’রে
(তুমি) হার মানিবে আমি হ’ব জয়ী।।
হৃদি নিঙাড়ি মম আল্‌তা হব পায়ে
অধরে হব হাসি রূপ-লাবনি গায়ে
আমার যাহা কিছু তোমাতে হবে হারা
(প্রিয়) তুমি জানিবে না আমা বৈ।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সাধ জাগে মনে পরজীবনে

Leave a Comment