আমার নজরুল, GOLN বুলবুল ভুলি কেমনে আজো যে মনে | Vuli kemne ajo je mon | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

ভুলি কেমনে আজো যে মনে | Vuli kemne ajo je mon | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

ভুলি কেমনে আজো যে মনে | Vuli kemne ajo je mon | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

ভুলি কেমনে আজো যে মনে | Vuli kemne ajo je mon | বিখ্যাত নজরুলগীতি সংকলন বুলবুল ১৫ নভেম্বর ১৯২৮ (আশ্বিন, ১৩৩৫) তারিখে (১ম সংস্করণ) প্রকাশিত হয়। প্রকাশক ডি এম লাইব্রেরি, কলকাতা। সুরশিল্পী দিলীপ কুমার রায়কে এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল। সাধারণ সংস্করণ ও রাজ সংস্করণের মূল্য ছিল যথাক্রমে এক টাকা ও পাঁচ সিকা। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে। ৪৯টি গান ছিল এই সংস্করণে।

রাগঃ পিলু

তালঃ ফের্‌তা (আদ্ধা কাওয়ালী ও দাদ্‌রা)

 

ভুলি কেমনে আজো যে মনে | Vuli kemne ajo je mon | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]

ভুলি কেমনে আজো যে মনে গানের কথাঃ

ভুলি কেমনে আজো যে মনে
বেদনা-সনে রহিল আঁকা।
আজ সজনী দিন রজনী
সে বিনে গনি সকলি ফাঁকা।।
আগে মন করলে চুরি
মর্মে শেষে হানলে ছুরি
এত শঠতা এত যে ব্যথা
তবু যেন তা মধুতে মাখা।।
চকোরী দেখলে চাঁদে
দূর থেকে সই আজো কাঁদে
আজো বাদলে ঝুলন ঝুলে
তেমনি জলে চলে বলাকা।।
বকুলের তলায় দোদুল
কাজলা মেয়ে কুড়োয় লো ফুল
চলে নাগরী কাঁখে গাগরি
চরণ ভারি কোমর বাঁকা।।
ডালে তোর করলে আঘাত
দিস্ রে কবি ফুল সওগাত
ব্যথা-মুকুলে অলি না ছুঁলে
বনে কি দুলে ফুল-পতাকা।।

 

google news logo

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল।

 

ভুলি কেমনে আজো যে মনে

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Post

পরান প্রিয় কেন এলে অবেলায় | Poran priyo keno ale obelay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

পরান প্রিয় কেন এলে অবেলায় | Poran priyo keno ale obelay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামপরান প্রিয় কেন এলে অবেলায় | Poran priyo keno ale obelay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

পরান প্রিয় কেন এলে অবেলায় | Poran priyo keno ale obelay | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে

নমো যন্ত্রপতি | Nomo jontropati | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নমো যন্ত্রপতি | Nomo jontropati | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামনমো যন্ত্রপতি | Nomo jontropati | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নমো যন্ত্রপতি | Nomo jontropati | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন।

মৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামমৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও