আমার নজরুল, GOLN বুলবুল বসিয়া নদীকূলে এলোচুলে | Boshiya nodikule elochule | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বসিয়া নদীকূলে এলোচুলে | Boshiya nodikule elochule | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বসিয়া নদীকূলে এলোচুলে | Boshiya nodikule elochule | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বসিয়া নদীকূলে এলোচুলে | Boshiya nodikule elochule | সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান।

কালাংড়া — কাওয়ালি

বসিয়া নদীকূলে এলোচুলে | Boshiya nodikule elochule | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]

বসিয়া নদীকূলে এলোচুলে গানের কথা:

বসিয়া নদীকূলে এলোচুলে
কে উদাসিনী।
কে এলে পথ ভুলে
এ অকূলে বন-হরিণী॥
কলসে জল ভরিয়া চায়
করুণায় কুলবধূরা
কেঁদে যায় ফুলে ফুলে
পদমূলে সাঁঝ-তটিনী॥
নিশিদিন চাহি তোমারে
ওপারে বাজিছে বাঁশি,
এপারে বাজে বধূর মল-
নূপুর মধু-ভাষিণী॥
আকাশে মেলিয়া আঁখি
লেখা কি পড়িছ পিয়ার,
কে গো সে রূপ-কুমার
তুমি গো যার অনুরাগিণী॥
দলিয়া কত ভাঙা মন
ও চরণ করেছ রাঙা,
কাঁদায়ে কত না দিল্
এলে নিখিল-মনোমোহিনী॥
হারালি গোধূলি-লগন
কবি, কোন্ নদী-কিনারে,
এ কি সেই স্বপন-চাঁদ
পেতেছে ফাঁদ প্রিয়ার সতিনি॥

 

বসিয়া নদীকূলে এলোচুলে

 

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

বসিয়া নদীকূলে এলোচুলে | Boshiya nodikule elochule | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

 

google news logo

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Post

মৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামমৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মৃদুল বায়ে বকুল ছায়ে | Mridul bayo bokul chaye | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও

এ বাসি বাসরে আসিলে কে গো | A bashi bashore ashilo ke go | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

এ বাসি বাসরে আসিলে কে গো | A bashi bashore ashilo ke go | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামএ বাসি বাসরে আসিলে কে গো | A bashi bashore ashilo ke go | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

এ বাসি বাসরে আসিলে কে গো | A bashi bashore ashilo ke go | সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান,

বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামবাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বিখ্যাত নজরুলগীতি সংকলন বুলবুল ১৫ নভেম্বর ১৯২৮ (আশ্বিন, ১৩৩৫) তারিখে (১ম সংস্করণ) প্রকাশিত হয়। প্রকাশক ডি এম লাইব্রেরি, কলকাতা। সুরশিল্পী দিলীপ কুমার