আমার নজরুল, GOLN বুলবুল দুরন্ত বায়ু পুরবইয়াঁ | Duronto bayo purboiya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

দুরন্ত বায়ু পুরবইয়াঁ | Duronto bayo purboiya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

দুরন্ত বায়ু পুরবইয়াঁ | Duronto bayo purboiya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

দুরন্ত বায়ু পুরবইয়াঁ | Duronto bayo purboiya | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি  গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

রাগঃ কাফি-সিন্ধু

তালঃ কাহার্‌বা

 

দুরন্ত বায়ু পুরবইয়াঁ | Duronto bayo purboiya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

দুরন্ত বায়ু পুরবইয়াঁ গানের কথা:

দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে অধীর আনন্দে
তরঙ্গে দুলে আজি নাইয়া রণ-তুরঙ্গ-ছন্দে।।
অশান্ত অম্বর-মাঝে মৃদঙ্গ গুরুগুরু বাজে,
আতঙ্কে থরথর অঙ্গ মন অনন্তে বন্দে।।
ভূজঙ্গী দামিনীর দাহে দিগন্ত শিহরিয়া চাহে,
বিষন্ন ভয়-ভীতা যামিনী খোঁজে সেতারা চন্দে।।
মালঞ্চে এ কি ফুল-খেলা, আনন্দে ফোটে যূথী বেলা,
কুরঙ্গী নাচে শিখী-সঙ্গে মাতি’ কদম্ব-গন্ধে।।
একান্তে তরুণী তমালী অপাঙ্গে মাঝে আজি কালি,
বনান্তে বাঁধা প’ল দেয়া কেয়া-বেণীর বন্ধে।।
দিনান্তে বসি’ কবি একা পড়িস্‌ কি জলধারা-লেখা,
হিয়ায় কি কাঁদে কুহু-কেকা আজি অশান্ত দ্বন্দ্বে।।

google news logo

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

দুরন্ত বায়ু পুরবইয়াঁ স্বরলিপি:

দুরন্ত বায়ু পুরবইয়াঁ দুরন্ত বায়ু পুরবইয়াঁ | Duronto bayo purboiya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

 

দুরন্ত বায়ু পুরবইয়াঁ | Duronto bayo purboiya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

 

নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।

 

দুরন্ত বায়ু পুরবইয়াঁ

 

 

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Post

হাজার তারার হার হয়ে গো দুলি | Hazar tarar har hoye go duli | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

হাজার তারার হার হয়ে গো দুলি | Hazar tarar har hoye go duli | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামহাজার তারার হার হয়ে গো দুলি | Hazar tarar har hoye go duli | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

হাজার তারার হার হয়ে গো দুলি | Hazar tarar har hoye go duli | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার

মুসাফির মোছ্ এ আঁখি জল | Musafir mocho a akhi jol | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মুসাফির মোছ্ এ আঁখি জল | Musafir mocho a akhi jol | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামমুসাফির মোছ্ এ আঁখি জল | Musafir mocho a akhi jol | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মুসাফির মোছ্ এ আঁখি জল | Musafir mocho a akhi jol |  নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে

গরজে গম্ভীর গগনে কম্বু | Goroje gombhir gogone kombu | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

গরজে গম্ভীর গগনে কম্বু | Goroje gombhir gogone kombu | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামগরজে গম্ভীর গগনে কম্বু | Goroje gombhir gogone kombu | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

গরজে গম্ভীর গগনে কম্বু | Goroje gombhir gogone kombu | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও