আমি যেদিন রইব না গো | Ami jedin roibo na go | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
আশাবরি লাউনি

আমি যেদিন রইব না গো গানের কথাঃ
আমি যেদিন রইব না গো
লইব চির-বিদায়
চিরতরে স্মৃতি আমার
জানি মুছে যাবে হায়॥
আরশিতে তার ছায়া পড়ে
রয় যবে সে সুমুখে,
সে যবে যায় দূরে চলে
অমনি ছবি মিলায়॥
এই ধরণির খেলাঘরে
মনে রাখে কে কারে,
দুলে সাগর চাঁদ-সো্হাগে
মরু মরে পিপাসায়॥
রবি যবে ওঠে নভে
চাঁদে কে মনে রাখে
এ-কূল ভাঙে ও-কূল গড়ে
মানুষের মন নদীর প্রায়॥
মোর সমাধির বুকে প্রিয়
উঠবে তোমার বাসরঘর,
হায়, অসহায় ভিখারি-মন
কাঁদে তবু সেই ব্যথায়॥

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

