পদ্ম দীঘির ধারে ধারে ওই গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
তালঃ দ্রুত-দাদ্রা

পদ্ম দীঘির ধারে ধারে ওই
পদ্মদীঘির ধারে ধারে ঐ সখি লো কমল-দীঘির পারে।
আমি জল নিতে যাই সকাল সাঁঝে সই,
সখি, ছল ক’রে সে মাছ ধরে, আর, চায় সে বারে বারে।।
মাছ ধরে সে, বঁড়শী আমার বুকে এসে বেঁধে,
ওলো সই বুকে এসে বেঁধে,
আর, চোখের জল কলসি আমার সই, আমি ভরাই কেঁদে কেঁদে
সই যত দেখি তা’রে।।
ছিপ নিয়ে যায় মাছ জলে তার (ওলো সই) তাকায় না তা’র পানে
মন ধরে না মীন ধরে সে সখি লো সেই জানে।
মন-ভিখারি মীন-শিকারি মুখের পানে চায়,
সখি লো চোখের পানে চায়,
আমি বঁড়শী-বেঁধা মাছের মত (গো)
সখি ছুটিয়া মরি হায়, অকূল পাথারে।।
পদ্ম দীঘির ধারে ধারে ওই [ নজরুল সঙ্গীত ] – অরুপ বিশ্বাস :


নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

