তুমি কেন নজরুলসঙ্গীত শিখছ- যুক্তি প্রদর্শন কর : বাংলা গানের বিবর্তনে নজরুলসঙ্গীত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ বাংলা সঙ্গীতের এমন কোনো ধারা নেই যেখানে নজরুল বিচরণ করেননি। যে-সব কারণে আমি নজরুলসঙ্গীত শিখব বলে মন স্থির করেছি।

তুমি কেন নজরুলসঙ্গীত শিখছ- যুক্তি প্রদর্শন কর । নজরুলের ভাবনা
(১) বিচিত্র পর্যায়ের গান- যেমন রাগপ্রধান, ধ্রুপদ, ধামার, ঠুমরী, টপ্পা, খেয়াল, কাব্যগীতি, ইসলামিক, কীর্তন, ভজন দেশাত্মবোধক, লোকসঙ্গীত ইত্যাদি।
(২) শাস্ত্রীয় সঙ্গীতের আদলে রচিত নজরুলসঙ্গীত।
(৩) ভাবোপযোগী রাণীর প্রয়োগে নজরুলসঙ্গীত বেশ প্রাণবন্ত।
(৪) সুর ও বাণীর বৈচিত্র্যে নজরুল অপ্রতিদ্বন্দ্বী।
(৫) রাগ ও তালের বৈচিত্র্যে নজরুলসঙ্গীত সমৃদ্ধ ।

(৬) নতুন রাগ সৃষ্টির জন্য নজরুলসঙ্গীত নান্দনিকতা পেয়েছে।
(৭) নতুন তাল সৃষ্টির জন্য নজরুলের গানের রয়েছে ভিন্নতর বৈশিষ্ট্য।
(৮) বিভিন্ন সুরকারের সুরারোপের কারণে নজরুলের গানের সুরবিন্যাস আবেশে। পরিপূর্ণ।
(৯) শুদ্ধ, সালংক ও সংকীর্ণ শ্রেণীর রাগের প্রয়োগ।
(১০) দক্ষিণী রাগের প্রয়োগ
(১১) লুপ্ত রাগের ব্যবহারে নজরুলসঙ্গীত।

(১২) নজরুলের গজল গান যা বাংলা গানকে পরিপূর্ণতা দিয়েছে।
(১৩) লোকসঙ্গীত প্রভাবিত নজরুলসঙ্গীতে রয়েছে মাটি ও প্রকৃতির অকৃপণ মানব মানবীর মনের কথা।
(১৪) বিদেশী সুরের গানের ধারাবাহিকতায় নতুন মাত্রা সংযোজিত হয়েছে নজরুলসঙ্গীতে।
(১৫) শ্যামাসঙ্গীতের মাধ্যমে নজরুলের ভক্তিভাবের পরিচয় পাওয়া যায়, যার মাধ্যমে কালী বিষয়ক গানগুলো সনাতনধর্মাবলম্বী মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
(১৬) বাংলা গানের আধুনিকরণে নজরুলসঙ্গীতের ভূমিকা অনেকাংশে বেশি।
(১৭) বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে নজরুলসঙ্গীতের আয়োজন গুরুত্বপূর্ণ।
(১৮) উদ্দীপনামূলক গানগুলোর শব্দচয়ন ও কাব্য সমন্বয় যে-কোনো মানুষের উদ্দীপক শক্তিকে ত্বরান্বিত করে।
(১৯) বাংলা গানের বিবর্তনে নজরুল রচিত গানের সংখ্যা সবচেয়ে বেশি।
(২০) নজরুলের হাসির গানও নাটকের গান সর্বক্ষেত্রেই সাঙ্গীতিক অবকাঠামোতে পরিপূর্ণ অতএব, উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে নজরুলসঙ্গীত আমার ভালো লাগে এবং শিখব বলে মনস্থির করেছি।

