মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে | Mridul monde monjul chonde | চন্দ্রবিন্দু | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে | Mridul monde monjul chonde | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

রাগঃ পিলু-খাম্বাজ

তালঃ কাহার্‌বা

 

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে | Mridul monde monjul chonde | চন্দ্রবিন্দু | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে গানের কথা:

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
মরাল মদালস নাচে আনন্দে।।
তরঙ্গ হিন্দোলে শতদল দোলে
শিশু অরুণে জাগায় অমা-যামিনীর কোলে
শুষ্ক কানন ভরে বকুল গন্ধে।।
নন্দন-উপহার ধরণীর ক’রে
শুভ্র পাখায় শুভ আশিস ঝরে।
মিলন, বসন্তের দূত আগমনী
কণ্ঠে সুমঙ্গল শঙ্খের ধ্বনি
কুহু কেকা গাহে মধুর ছন্দে।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে স্বরলিপি:

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে | Mridul monde monjul chonde | চন্দ্রবিন্দু | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে | Mridul monde monjul chonde | চন্দ্রবিন্দু | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

ডি এম লাইব্রেরি থেকে চন্দ্রবিন্দু’ গ্রন্থটি ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে ( ১৯৩১ সালের সেপ্টেম্বর ) চন্দ্রবিন্দু প্রথম প্রকাশিত হয়। মূল্য ছিল দুই টাকা। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল এই লিখে : “পরম শ্রদ্ধেয় শ্রীমদ্দাঠাকুর শ্রীযুক্ত শরৎচন্দ্র পন্ডিত মহাশয়ের শ্রীচরণকমলে”। স্বীয় পুত্র বুলবুলের মৃত্যুর পর নজরুল তাঁর প্রধানত ; হাস্যরসাত্মক ‘চন্দ্রবিন্দু’ সংগীত গ্রন্থের প্রায় সব গান রচনা করেন।

 

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে | Mridul monde monjul chonde | চন্দ্রবিন্দু | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে।। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল।

Leave a Comment