ভুলে যেও ভুলে যেও গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
তালঃ দাদ্রা

ভুলে যেও ভুলে যেও
ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবে চৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।।
তোমার মুখের জোছনা নিয়ে
উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে,
হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।।
শুনবে যেন অনেক দূরে
ক্লান্ত বাঁশির করুন সুরে —
বিদায় নেওয়া কোন বিরহীর কানে কাঁদে নিরজনে।।
ভুলে যেও ভুলে যেও [ নজরুল সঙ্গীত ] – তন্ময় প্রামানিক:


নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

