ক্রিটিক্যাল হিউম্যানিস্ট নজরুল
মানবতার ইতিহাসে রেনেসাঁস বা নবজাগরণ ছিল এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা। ইউরোপের এই নবজাগরণের যুগে মানুষ প্রথমবারের মতো ধর্মের অনুশাসনের গণ্ডি পেরিয়ে স্বাধীন বুদ্ধি, যুক্তি ও মানবমর্যাদার মূল্যবোধে বিশ্বাস স্থাপন করতে শেখে। রেনেসাঁস শুধু কান্তিলিয়ন (১৪৭৮–১৫২৯)-এর মতো ‘জেন্টলম্যান’দেরই জন্ম দেয়নি, বরং লরেঞ্জো ভ্যালা, এরাসমাস, মিশেল দ্য মনতেন প্রমুখ সমালোচনাশীল মানবতাবাদী বা ক্রিটিক্যাল হিউম্যানিস্টদেরও জন্ম দিয়েছিল। তারা …