আমার নজরুল, GOLN বুলবুল বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বিখ্যাত নজরুলগীতি সংকলন বুলবুল ১৫ নভেম্বর ১৯২৮ (আশ্বিন, ১৩৩৫) তারিখে (১ম সংস্করণ) প্রকাশিত হয়। প্রকাশক ডি এম লাইব্রেরি, কলকাতা। সুরশিল্পী দিলীপ কুমার রায়কে এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল। সাধারণ সংস্করণ ও রাজ সংস্করণের মূল্য ছিল যথাক্রমে এক টাকা ও পাঁচ সিকা। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে। ৪৯টি গান ছিল এই সংস্করণে।

 

বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

বাগিচায় বুলবুলি তুই গানের কথাঃ

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো তা’র ফুল কলিদের ঘুম টুটেনি,
তন্দ্রাতে বিলোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,
আসেনি, যখন’ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে,
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে,
গিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে…

ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে…

কবি তুই গন্ধে ভু’লে ডুবলি জলে কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

 

google news logo

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

 

বাগিচায় বুলবুলি তুই

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Post

কি হবে জানিয়া বল কেন জল নয়নে | Ki hobe janiya bolo keno jol noyone | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

কি হবে জানিয়া বল কেন জল নয়নে | Ki hobe janiya bolo keno jol noyone | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামকি হবে জানিয়া বল কেন জল নয়নে | Ki hobe janiya bolo keno jol noyone | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

কি হবে জানিয়া বল কেন জল নয়নে | Ki hobe janiya bolo keno jol noyone |সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান

আসে বসন্ত ফুলবনে | Ashe boshonto fulbone | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

আসে বসন্ত ফুলবনে | Ashe boshonto fulbone | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামআসে বসন্ত ফুলবনে | Ashe boshonto fulbone | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

আসে বসন্ত ফুলবনে | Ashe boshonto fulbone | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি  গান

এ আঁখি জল মোছ পিয়া | A akhi jol mocho piya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

এ আঁখি জল মোছ পিয়া | A akhi jol mocho piya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলামএ আঁখি জল মোছ পিয়া | A akhi jol mocho piya | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

এ আঁখি জল মোছ পিয়া | A akhi jol mocho piya | সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান,