বীরদল আগে চল্ | Bir dol age chol | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
মার্চের সুর
বীরদল আগে চল্ গানের কথা :
বীরদল আগে চল্
কাঁপাইয়া পদভরে ধরণী টলমল।
যৌবন-সুন্দর চির-চঞ্চল॥
আয় ওরে আয় তালে তালে পায়ে পায়ে
আশা জাগায়ে নিরাশায়।
আয় ওরে আয় প্রাণহীন মরুভূমে,
আয় নেমে বন্যার ঢল॥
ঝঞ্ঝার বাজে রণ-মাদল চল্ চল্
ভোল্ ভোল্ জননীর স্নেহ-অঞ্চল॥
ডাকে বিধুর প্রিয়া সুদূর
ভোল্ তারে ডাকে তোরে তূর্য-সুর।
দল্ দল্ পায়, ভয় ভাবনায়,
শ্মশানে জাগা প্রাণ
আপন-ভোলা পাগল॥

