কেউ ভোলে না কেউ ভোলে গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

কেউ ভোলে না কেউ ভোলে
কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি
কেউ দুঃখ ল’য়ে কাঁদে কেউ ভুলিতে গায় গীতি।।
কেউ শীতল জলদে হেরে অশনির জ্বালা
কেউ মুঞ্জরিয়া তোলে তার শুষ্ক কুঞ্জ–বীথি।।
হেরে কমল–মৃণালে কেউ কাঁটা কেহ কমল।
কেউ ফুল দলি’ চলে কেউ মালা গাঁথে নিতি।।
কেউ জ্বালে না আর আলো তার চির–দুখের রাতে,
কেউ দ্বার খুলি’ জাগে চায় নব চাঁদের তিথি।।

কেউ ভোলে না কেউ ভোলে [ নজরুল সঙ্গীত ] – বিটু শীল :


নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।
