Editor's Choice

কে নিবি ফুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

কে নিবি ফুল গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

রাগঃ তিলং-খাম্বাজ

তালঃ কাহার্‌বা

ফুটলো যেদিন ফাগুন হায়

 

কে নিবি ফুল

 

কে নিবি ফুল, কে নিবি ফুল —
টগর যূথী, বেলা মালতী
চাঁপা, গোলাপ, বকুল, নার্গিস ইরানি-গুল।।
আমার যৌবন-বাগানে
হাওয়া লেগেছে ফুল-জাগানে,
চ’লে যেতে ঢ’লে পড়ি, খুলে পড়ে এলো চুল;
তনু-মন আকুল আঁখি ঢুলুঢুল্‌।।
(ওগো) ফুটেছে এত ফুল, ফুলমালী কই?
গাঁথিবে মালা কবে? সেই আশে রই;
এ মালা দেব কা’রে ভেবে সারা হই,
সহিতে পারি না এ ফুল-ঝামেলা, চামেলি-পারুল।।
google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কে নিবি ফুল [ নজরুল সঙ্গীত ] – অরুপ বিশ্বাস :

 

কে নিবি ফুল কে নিবি ফুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

কে নিবি ফুল

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

Tags :

সাহিত্য ডেস্ক, আমার নজরুল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

খুঁজুন

জনপ্রিয় লেখা

বিভাগসমূহ

সর্বশেষ খবর

সর্বশেষ লেখা সরাসরি ই-মেইলে পেতে সাবস্ক্রাইব করুন!



    সাম্প্রতিক লেখা

    © ২০২৬ আমার নজরুল, GOLN — সর্বস্বত্ব সংরক্ষিত

    Join Us!

    Hey there! Here’s a neat way to recieve our latest posts & updates – just subscribe to our newsletter.

    Error: Contact form not found.

    Zero spam, Unsubscribe at any time.