মোর না মিটিতে আশা গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

মোর না মিটিতে আশা
মোর না মিটিতে আশা ভাঙিল খেলা।
জীবন প্রভাতে এ লো বিদায়-বেলা।।
আঁচলের ফুলগুলি করুণ নয়ানে
নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে,
বাজিয়াছে বুকে যেন, কার অবহেলা।।
আঁধারের এলোকেশ দু’ হাতে জড়ায়ে
যেতে যেতে নিশীথিনী কাঁদে বন-ছায়ে।
বুঝি দুখ-নিশি মোর
হবে না হবে না ভোর;
ভিড়িবে না কূলে মোর বিরহের ভেলা।।

মোর না মিটিতে আশা [ নজরুল সঙ্গীত ] – অরুপ বিশ্বাস :

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।
