মোরে ডেকে লও সেই দেশে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

মোরে ডেকে লও সেই দেশে গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

মোরে ডেকে লও সেই দেশে

 

মোরে ডেকে লও সেই দেশে

 

মোরে ডেকে লও সেই দেশে প্রিয় যে দেশে তুমি থাক।
মোর কি কাজ জীবনে বঁধূ যদি তুমি কাছে নাহি ডাক।।

এই পৃথিবীর হাসি গান
বঁধূ সব হয়ে যায় ম্লান,
মধু-মাধবী রাসের তিথি হায় ! মাধব এলে নাকো।।

এত আত্মীয় প্রিয়জন মোর কিছু নাহি ভাল লাগে,
ভীড় রহে না প্রেমের নীড়ে সেথা দুটি পাখি শুধু জাগে।
ফুল তুলিয়া পূজার তরে
কেন ফেলে রাখ হেলা ভরে
তার মরণের আগে বঁধূ শুধু বারেক চরণে রাখ।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

মোরে ডেকে লও সেই দেশে [ নজরুল সঙ্গীত ] – অরুপ বিশ্বাস :

 

মোরে ডেকে লও সেই দেশে

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

 

Leave a Comment