হে পার্থসারথী | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

হে পার্থসারথী গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

রাগঃ শিবরঞ্জনী

তালঃ কাহার্‌বা

 

হে পার্থসারথী

 

হে পার্থসারথী

 

হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
চিত্তের অবসাদ দূর কর কর দূর
ভয়–ভীত জনে কর হে নিঃশঙ্ক।।
ধনুকে টঙ্কার হানো হানো,
গীতার মন্ত্রে জীবন দানো;
ভোলাও ভোলাও মৃত্যু–আতঙ্ক।।
মৃত্যু জীবনের শেষ নহে নহে —
শোনাও শোনাও — অনন্ত কাল ধরি’
অনন্ত জীবন প্রবাহ বহে।
দুর্মদ দুরন্ত যৌবন–চঞ্চল
ছাড়িয়া আসুক মা’র স্নেহ–অঞ্চল;
বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ–অঙ্ক।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

হে পার্থসারথী – দেবযানী দাস ঃ

 

হে পার্থসারথী scaled হে পার্থসারথী | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

হে পার্থসারথী

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

Leave a Comment