কাজী নজরুলের অপ্রচলিত গানগুলোর সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আজকের আলোচনা। অপ্রচলিত রাগের উপর উপর নজরুরের ঝোঁক ছিল প্রথম থেকেই। বেতারে যোগদানের অনেক আগে থেকেই কবি অপ্রচলিত রাগের উপর গান বেঁধে এসেছেন; এমনকি এই সব পূর্বে রচিত গানগুলি বেতারে হারামনি অনুষ্ঠানেও ব্যবহার করেছেন।

কাজী নজরুলের অপ্রচলিত গানগুলোর সংক্ষিপ্ত ইতিহাস
১৯৩৯ সালের অক্টোবর মাসে ‘হারামনি’ পর্যায়ের প্রথম অনুষ্ঠানটি প্রচারিত হবার পূর্বে নজরুলের রচিত অপ্রচলিত রাগে বাঁধা গানগুলির ইতিহাস নিম্নরূপ:
১. দেখা দাও, দাও দেখা- ‘নাগধ্বনি কানাড়া-মধ্যমান’ ‘নজরুল গীতিকা’য় (প্রকাশকাল : ১৯৩০) অন্তর্ভুক্ত।
২. রবে না এ বৈকালী ভড়-‘চিত্রা-গৌরী-ঠুংরী’; জুলফিকার গীতিগ্রন্থে (প্রকাশকাল : ১৯৩২) অন্তর্ভুক্ত।
৩. ভারতলক্ষ্মী মা আয় ফিরে-‘সুখড়াই কানাড়া কাওয়ালী’; ১৯৩৩ সালে এইচ, এ, ডি. থেকে রেকর্ডে প্রকাশিত (এন ৭১৫৬, কে মল্লিক)।
৪. উত্তরীয় লুটায় আমার “হৈমন্তী তেওড়া’ ‘গানের মালা (প্রকাশকাল ১৯৩৪) গীতিগ্রন্থে অন্তর্ভুক্ত।
৫. এস মা দশভূজা- ‘গুণকেলি-ত্রিতাল’, ১৯৩৫ সালে টুইন কোম্পানী থেকে রেকর্ডে প্রকাশিত (এফ, টি, ৪১০১)।
৬. স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে- শ্যামকল্যাণ’-একতাল’। ১৯৩৬ সালের ডিসেম্বর টুইন থেকে রেকর্ডে প্রকাশিত (এফ, টি, ৪৭১১, অমরেন্দ্র ঘোন)।
৭. জানি পাব না তোমায় ‘মনোরঞ্জনী আদ্ধা কাওয়ালী’, টুইন ১৯৩৭- শিল্পী পূর্ণজ্যোতি ভট্টাচার্য্য। (এফ, পি, ৪৭৭৭)
৮. আয় মা চঞ্চলা মুক্তকেশী ‘বাঙ্গাল ত্রিতাল’, এইচ. এম. ভি. শিল্পী- মৃণালকান্তি ঘোষ (এন 19229 ) ।
৯. সন্ধ্যামালতী যবে ফুলবনে রে ভারতবর্ষ পত্রিকার জানুয়ারী ১৯৩৯ সংখ্যায় স্বরলিপি প্রকাশিত। ধানেশ্রী (ভৈরবী)-ত্রিতাল।

উপরের তালিকাটি উদাহরণমূলক মাত্র, সম্পূর্ণ নয়। হারামনি পর্যায়ের অনুষ্ঠানের আগে নজরুল প্রায় ৩২ টি এরূপ অপ্রচলিত রাগের উপর গান রচনা করেছেন। সেগুলির কিছু কিছু বেতারে হারামনি পর্যায়ের অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন। হারামনি অনুষ্ঠান প্রচারিত হত মাসে একবার, হারামনি অনুষ্ঠানের বেশির ভাগ গানই আমরা পেয়েছি।
একটি তালিকা দিয়ে বিষয়টি সম্পর্কে ধারণা পরিষ্কার করা যাক:
১. অক্টোবর, ১৯৩৯ (৮ ১০.৩৯) আহির ভৈরব রাগে: অরুনকান্তি কে গো যোগী ভিখারী।
২. নভেম্বর, ১৯৩৯ (৪ ১১ ৩৯) আনন্দ ভৈরব রাগে: জয় আনন্দ ভৈরব ।
৩. ডিসেম্বর, ১৯৩৯ (১৩.১২.৩৯) বসন্ত মুখারী : বসন্ত মুখর আজি
৪. জানুয়ারি, ১৯৪০ (৮১.৪০) সৌরাষ্ট্র ভৈরব মদালস ময়ূর বীণা কার বাজে।
৫. ফেব্রুয়ারি, ১৯৪০ (১৪.২.৪০) বিরাট ভৈরব-জাগো বিরাট ভৈরব যোগ সমাধি মগ্ন।
৬. মার্চ, ১৯৪০ (১১ ৩.৪০) শিবমত ভৈরব-আঁধার ভীত এ চিত।
৭. এপ্রিল, ১৯৪০ (১০.8.80) বাঙাল ভৈরব-নৃত্যকালী শঙ্কর সঙ্গে।
৮. মে, ১৯৪০-এ মাসে ‘হারামনি’ অনুষ্ঠানটি প্রচারিত হয়নি।
৯. জুন, ১৯৪০ (৩০.৬.৪০) ধানেশ্রী (ভৈরবী ঠাট) সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে।
১০. জুলাই, ১৯৪০ (২২.৭.৪০ ) প্রতাপ বরালী-নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল নুপুর।
১১. আগস্ট, ১৯৪০ (৭.৮.৪০)। পঠমঞ্জরী (কাফি ঠাট)-আমি পথমঞ্জরী ফুটেছি আঁধার রাতে।
১২. সেপ্টেম্বর, ১৯৪০ (২৬.৯.৪০) রামদাসী মল্লার-কার ঝর ঝর বর্ষণ বাণী । ১৩ অক্টোবর, ১৯৪০ (৩০ ১০.৪০) : ভিখার-গানটি সনাক্ত করা যায় নি।
১৪. নভেম্বর, ১৯৪০ (২৭.১১.৪০) নভরোচিকা-বুলবুলি নীরব নার্গিস বনে।
১৫. ডিসেম্বর, ১৯৪০ (১৯.১২.৪০) রক্তহংস সারং-বল রাঙা হংসদূতী।
১৬. জানুয়ারী, ১৯৪১ (১৬.১.৪১) বেতার জগৎ না পাওয়ার জন্য রাগ ও গান অজ্ঞাত।
১৭. ফেব্রুয়ারি, ১৯৪১ (২৫ ২৪১) বসন্তপঞ্চম-বসন্ত এল এল এল রে।
১৮. মার্চ, ১৯৪১ (১৬.৩:৪১) বেতার জগৎ না পাওয়ার জন্য রাগ ও গান অজ্ঞাত।
১৯. এপ্রিল, ১৯৪১ (২২.৪৪১) নীলাম্বরী নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় ।
২০. মে, ১৯৪১ (২৭.৫.৪১) কসৌলি ঝিঁঝিট গানটি সনাক্ত করা যায় নি।
২১. আগস্ট, ১৯৪১ – সম্ভবত এ মাসে হারামনি অনুশ্রন প্রচারিত হয়নি। ১.৮.৪ সংখ্যার বেতার জগৎ পাওয়া যায় নি। সে কারণে নিশ্চিত করে বলা যাচ্ছে না। যে ১৫.৮.৪১ তারিখের মধ্যে ‘হারামনি’ অনুষ্ঠান হয়েছিল কী না। তবে সেপ্টেম্বর, ১৯৪০ থেকে ধারাবাহিকভাবে ১৫৮.৪১-এর পরে ‘হারামনি’ অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে। সেজন্য অনুমান যে এ মাসে হারামনি প্রচারিত হয়নি।
২২. সেপ্টেম্বর, ১৯৪১ ( ২২৯.৪১ ) দেওরঞ্জনী গানটি শনাক্ত করা যায় নি।
২৩. অক্টোবর, ১৯৪১ (১৬.১০.৪১) বেতার জগৎ না পাওয়ার জন্য তথ্য জানা যায় নি।
২৪. নভেম্বর, ১৯৪১ (২০১১.৪১) আনন্দী বলেছিলে ভুলিবে না মোরে।
২৫. ডিসেম্বর, ১৯৪১ বেতার জগৎ না পাওয়ার জন্য তথ্য অজ্ঞাত ।
২৬. জানুয়ারি, ১৯৪২ ঐ
২৭. ফেব্রুয়ারি, ১৯৪২ (২৪ ২.৪২) শ্রী রনজনী – গানটি শনাক্ত করা যায়নি।
২৮. মার্চ, এপ্রিল, ১৯৪২ : বেতার জগত পত্রিকা না পাওয়ায় কোনো তথ্য জানা যায়নি।
২৯. এপ্রিল, ১৯৪২ : ঐ।
৩০. মে, ১৯৪২ – ঐ ।
৩১. জুন, ১৯৪২ (২৫.6.82) ভূপাল অথ্যাৎ ভূপাল তোড়ী (গানটি শনাক্ত করা সম্ভব হয়নি)।

