কাজী নজরুলের সঙ্গীত জীবন । নজরুলের ভাবনা

কাজী নজরুলের সঙ্গীত জীবন: নজরুল ছিলেন In born Genious. এ কথা অনস্বীকার্য সঙ্গীত জীবনের আলোকপাত এবং পারিবারিক সাঙ্গীতিক অবস্থা নজরুলের সঙ্গীত জীবনের একটি অংশ। পরিপূর্ণভাবে সঙ্গীত শিক্ষার সুযোগ না হলেও নজরুলের সঙ্গীত প্রতিভার স্ফুরণ ঘটেছিল নানাভাবে। সঙ্গীতের এমন কোনো পর্যায় নেই যেখানে তিনি বিচরণ করেন নি। যার কারণে বৈদিক যুগ থেকে আজকের এ সময় পর্যন্ত বাংলা গানের ধারায় কাজী নজরুলের সঙ্গীত সৃষ্টি এবং সঙ্গীত জীবন একটি বিরল দৃষ্টান্ত বহন করেন ।

 

কাজী নজরুলের সঙ্গীত জীবন

 

কাজী নজরুলের সঙ্গীত জীবন । নজরুলের ভাবনা

মন্তব্য :

(ক) প্রখ্যাত সঙ্গীত প্রবর্তক ডি. এল. রায়ের পুত্র দিলিপ কুমারের মতে, “ওর নানা কাব্য নান্দনিক হলেও ওর প্রতিভার সার্থক প্রকাশ ঘটেছে সঙ্গীতে” ।

[তথ্যসংগ্রহ : আলোর বাণীসহ নজরুল (কথা সাহিত্য) জৈষ্ঠ্য ১৩৩৭ ]

(খ) প্রাণোতোষ চট্টোপাধ্যায়’র মতে, “লেটো দলে থাকা কালে ওর সঙ্গীতের ভিত্তি স্থাপিত হয়। এ ছাড়া নজরুল আড় বাঁশি, মোহন বাঁশি, পিবলু বাঁশি বেশ বাজাতে পারতেন, ওর বাঁশি শুনে মুগ্ধ হননি, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না ।

[তথ্য : সংগ্রহ কাজী নজরুল ইসলাম, প্রানোতোষ চট্টোপাধ্যায় পৃষ্ঠা ৬৯]

 

কাজী নজরুলের সঙ্গীত জীবন

 

(গ) নজরুলের সঙ্গীত শিক্ষার সূত্রপাত :

মূলত পারিবারিক প্রেক্ষাপটে নজরুলের সঙ্গীত শিক্ষা শুরু। খল্লোতাত ফজলে করিম’র কাছে নজরুলের প্রাথমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষার সূত্রপাত ঘটে। যদিও গঠন প্রণালীর দিক দিয়ে সঙ্গীতের ধারাবাহিকতা নজরুলের পরিবারে অনুপস্থিত ছিল।

(ঘ) লেটো দল ও নজরুল :

লেটো দলে থাকা অবস্থায় নজরুল ওস্তাদ গোদা’র শিষ্যত্ব গ্রহণ করেন। লেটো দলের বৈশিষ্ট্যনুসারে গান লিখবার ও সুরকরবার ক্ষমতা তখনই নজরুলের মধ্যে সজাগ দৃষ্টি ফেলেছিল। যা বহির্বিন্যাশে প্রতিভামুখর নজরুলসাঙ্গীতিক ধারায় নিজেকে উৎসর্গ করেন।

(ঙ) শিয়ারশোল ও কাজী নজরুল :

শিয়ারশোলে হাইস্কুলে ছাত্রাবস্থায় তার শিক্ষক সতীশ চন্দ্র কাঞ্জিলালের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম গ্রহণ করেন। কাঞ্জিলাল মহাশয় নজরুলের প্রতিভাকে শুদ্ধভাবে শাস্ত্রীয় সঙ্গীতের সম্মক ধারনায় প্রভাবিত করেছিলেন । যার প্রকাশ নজরুল রচিত বিভিন্ন প্রকার সঙ্গীত।

(চ) হুগলী এবং নজরুল :

নজরুল হুগলীতে অবস্থানকালে প্রখ্যাত ‘সেতারী প্রকৃতি গঙ্গোপাধ্যায়’ এর কাছে সেতার বাদনে তালিম গ্রহণ করেন। ‘সামগ্রিক প্রেক্ষাপটে নজরুলের সঙ্গীত শিক্ষা, যন্ত্রবাদন, পঞ্চ-গীতি কবির মধ্যে একমাত্র নজরুলের মধ্যে প্রবাহমান ।
(ছ) সৈনিক নজরুল ও সঙ্গীত শিক্ষা : কাজী নজরুল ইসলাম সৈনিক থাকার প্রাককালে উর্দু ও ফার্সিতে বিশেষ জ্ঞান লাভ এবং সতীর্থদের কাছ থেকেই পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া তথা বিদেশি ভাষার সংমিশ্রণ পাওয়া যায় তার রচিত সঙ্গীতে। এ সময় তিনি হাবিলদার নিত্যানন্দের কাছে অরগানে তালিম গ্রহণ করেন।

 

কাজী নজরুলের সঙ্গীত জীবন

 

(ছ) মার্গ সঙ্গীত ও কাজী নজরুল :

পরিকল্পিতভাবে সঙ্গীত শিক্ষার সুযোগ না হলেও আভ্যন্তরীণ প্রেরণা নজরুলকে সঙ্গীত-মুখর করে তুলেছিল। তিনি মুর্শিদাবাদের ওস্তাদ মঞ্জু সাহেবের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের পরিশীলিত ধারায় শিক্ষা গ্রহণ করেন। মঞ্জু সাহেব সঙ্গীত প্রতিভাধর নজরুলকে নিয়ে নিজের ব্যাপ্তি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম দেন।

(জ) জমির উদ্দিন খাঁ :

নজরুলসঙ্গীত সম্পর্কিত উচ্চ পর্যায়ের তালিম গ্রহণ করেন খাঁ সাহেবের কাছে। বিশেষ করে দেশীয় এবং মার্গ সঙ্গীতের তাত্বিক এবং ব্যবহারিক দুটোই সার্থক জ্ঞানার্জন করেছিলেন।
জমির উদ্দিন খাঁ সম্পর্কে নজরুলের নিজের উক্তি “সময়ের বিবর্তনে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আমি ‘সঙ্গীত শিক্ষা গ্রহণ করলেও মূলত আমি ওস্তাদ জমির উদ্দিন খাঁ সাহেবেরই দিনভক্ত সাগরেদ ছিলাম” ।

(ঝ) নজরুলের অন্যান্য শিক্ষাগুরু :

নজরুলের অন্যান্য শিক্ষা গুরুরা হলেন- ওস্তাদ কাদের বক্স, মঞ্জু সাহেব, মাস্তান গামা শেলজানন্দ মুখোপাধ্যায় প্রমুখ ।

(ঞ) প্রকৃতভাবে সঙ্গীত রচনার সময়কাল :

১৯২০ সাল থেকে মূলত নজরুলসঙ্গীত তথা সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। একাধারে বিভিন্ন পর্যায়ের সঙ্গীত রচনা করেন, গল্প, প্রবন্ধ, কাব্যের ভিন্নতা নজরুলকে সাহিত্যিক মূল্যায়নে তৎকালীন সময়ের সঙ্গীত রচয়িতাগণ গ্রহণ করেছিলেন। ১৯২০-১৯২৮ সালের মধ্যে সঙ্গীত রচনার ক্ষেত্রে ব্যাপক সফলতা পেয়েছেন। ১৯২৯ সাল থেকে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন বিভাগ রাগ, সৃষ্টি, তাল সৃষ্টি শুদ্ধ শালংক ও সংকীর্ণ শ্রেণীর রাগের সঙ্গীত রচনা, শুপ্ত রাগের ব্যবহার ও প্রভৃতি পর্যায়ের সঙ্গীত রচনায় মনোনিবেশ করেন।

 

google news logo

 

(ঠ) নজরুলের সঙ্গীত জীবনের তাৎপর্য :

নজরুলের জীবনের শুরু থেকে সঙ্গীত রচনা এবং গাইবার ক্ষমতা তাঁকে সুদূর প্রসারি পরিকল্পনায় ধাবিত করেছিল। তাৎপর্যগত দিক দিয়ে তাঁর সঙ্গীতের অনুপ্রবেশে বাংলা গান সফলতা অর্জন করেছেন। সঙ্গীত শিক্ষার সূত্রপাত নানাভাবে ঘটলেও নজরুলের সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটেছিল অন্যভাবে। বাংলা গানে এমন কোনো পর্যায় নেই যেখানে তিনি বিচরণ করেন নি। তাই সৌন্দর্য, বৈচিত্র্য-বৈভবে নজরুলের সঙ্গীত জীবনের তাৎপর্য বেশ গুরুত্বপূর্ণ।

উপসংহার :

উপরোক্ত আলোচনা থেকে আমরা নজরুলের সঙ্গীত জীবন সম্পর্কে ধারণা পাই। শিক্ষার ক্ষেত্রে ছোট্ট পরিসরে হলেও নজরুলের সঙ্গীত প্রতিভা ইতিহাসে বিরল।

Leave a Comment