কাজী নজরুলের একটি বর্ষা ঋতুর গানের বাণী । নজরুলের ভাবনা

কাজী নজরুলের একটি বর্ষা ঋতুর গানের বাণী : সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান।

 

কাজী নজরুলের একটি বর্ষা ঋতুর গানের বাণী

 

কাজী নজরুলের একটি বর্ষা ঋতুর গানের বাণী

“আজ শ্রাবণের লঘু মেঘের সাথে”
পর্যায়: কাব্যগীতি, ঋতু ভিত্তিক (বর্ষা)
গ্রন্থ: নজরুল রচনাবলী ৫ম খণ্ড
স্বরলিপি: নজরুল ইনস্টিটিউট ঢাকা, ৭ম খণ্ড
সুধীন দাস
তাল: দাদূরা
রাগ: সিন্দুরা মাদবীকা মিশ্র
শিল্পী: কুমারী মিনা রায়
রেকর্ড নাম্বার- এফ টি -১২১৪৭

স্থায়ী

আজ শ্রাবণের লঘু মেঘের সাথে
মন চলে মোর ভেসে
রেবা নদীর বিজন তীরে,
মালবিকার দেশে (1)

এই গানটি মূলত কাজী নজরুলের ঋতুভিত্তিক আধুনিক পর্যায়ের একটি স্বার্থক রচনা। গানটিতে শ্রাবণ দিনের কবির অভ্যন্তরীণ কাল্পনিক এবং জাগতিক প্রেমের বহি:প্রকাশ ঘটেছে মাত্র।

 

কাজী নজরুলের একটি বর্ষা ঋতুর গানের বাণী

 

১ম অন্তরা

মন ভেসে যায় অলস হাওয়া
হাল্কা পাখা মরালী প্রায়
বিরহিনী কাঁদে যথা
একলা এলো কেশে (1)

বর্ষার দিনের লঘু মেঘের ভেসে যাওয়ার সাথে কবি মনের যে উদাসীনতা যা তিনি মালবিকার দেশে রবা নদীর তীরে বসে কিছুটা হলেও কাটাতে পারবেন। উদাস হাওয়ার সাথে কবির মন ভেসে যায় কাল্পনিক প্রিয়ার কাছে। যেখানে কবির প্রিয়া এলোকেশে অবস্থান করেছেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

২য় অন্তরা

কভু মেঘের পানে, কভু নদীর পানে চেয়ে
লুকিয়ে যথা নয়ন মোছে, গাঁয়ের কালো মেয়ে
একলা বধু বসে থাকে যথা বাতায়নে বাদল দিনের শেষ (1)

কভু মেঘের পানে কভু নদীর পানে চেয়ে কবি বিরহিনী প্রিয়ার জন্যে অধির আগ্রহ নিয়ে অপেক্ষারত। কবির বিরহীমন এবং তাঁর না পাবার বাহ্যিক প্রতিক্রিয়া দেখে গাঁয়ের কালো মেয়ে এবং বধুরা কবির সাথে একাত্ম প্রকাশ করেছেন।

Leave a Comment