হায় ঝরে যায় | Hay jhore jay | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

হায় ঝরে যায় | Hay jhore jay | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

পাহাড়ি মিশ্র কাহারবা

 

হায় ঝরে যায় | Hay jhore jay | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

হায় ঝরে যায় গানের কথাঃ

হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে।
ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে॥
বহিল বৈশাখী ঝড়, ঝরিয়া গেল বনফুল,
বিঁধিছে কন্টক স্মৃতির, উড়িয়া গেল গো বুলবুল॥
যেন কার ব্যথিত নিশাস শ্বসিয়া ফিরিছে হেথা,
দলিত রাঙা গোলাপে জাগিছে তাহারই ব্যথা।
মুরছায় দশ দিশি যেন ব্যথা-ভারে॥
ছিল যথায় রাঙা ফুল-মেলা,
আজি পাতা-ঝরার সেথা খেলা।
অবেলায় বাজে বিদায়-বাঁশি বন-পারে॥

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

হায় ঝরে যায়

Leave a Comment