সাঁঝের পাখিরা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

সাঁঝের পাখিরা গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

রাগঃ মিশ্র বারোয়াঁ

তালঃ দাদ্‌রা

 

সাঁঝের পাখিরা

 

 

সাঁঝের পাখিরা

 

সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে,
আঁধার ভবন জ্বলেনি প্রদীপ মন যে কেমন করে।।
উঠানে শূন্য কলসির কাছে
সারাদিন ধরে ঝ’রে প’ড়ে আছে
তোমার দোপাটি গাঁদা ফুলগুলি যেন অভিমান ভরে।।
বাসন্তী রাঙা শাড়িখানি তব ধূলায় লুটায় কেঁদে,
তোমার কেশের কাঁটাগুলি বুকে স্মৃতির সমান বেঁধে।
যাইনি বাহিরে আজ সারাদিন
ঝরিছে বাদল শ্রান্তিবিহীন
পিয়া পিয়া ব’লে ডাকিছে পাপিয়া এ বুকের পিঞ্জরে।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সাঁঝের পাখিরা [ নজরুল সঙ্গীত ] – মৃত্তিকা দাস :

 

সাঁঝের পাখিরা সাঁঝের পাখিরা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

সাঁঝের পাখিরা

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

Leave a Comment