কাজী নজরুল ইসলামের রচিত লোকসঙ্গীতের বৈশিষ্ট্য । নজরুলের ভাবনা

কাজী নজরুল ইসলামের রচিত লোকসঙ্গীতের বৈশিষ্ট্য : নজরুলের লোকসঙ্গীত রচনা তাঁর রচিত সঙ্গীত পর্যায়গুলোর মধ্যে অন্যতম। নজরুলের রচিত লোকসঙ্গীতের বৈশিষ্ট্য, বৈচিত্র্য সাঙ্গীতিক ধারায় বাহ্যিক প্রকাশ মাত্র। যদিও সাধারণ লোক সঙ্গীতের চেয়ে নজরুল রচিত লোকসঙ্গীতের অবস্থান ভিন্নধর্মী।

 

কাজী নজরুল ইসলামের রচিত লোকসঙ্গীতের বৈশিষ্ট্য

 

কাজী নজরুল ইসলামের রচিত লোকসঙ্গীতের বৈশিষ্ট্য

নিম্নে নজরুল রচিত লোকসঙ্গীতের বিশ্লেষণ এবং পর্যালোচনার বৈশিষ্ট্য উপস্থান করা হলো

সংজ্ঞা :

নগরের রূঢ় বাস্তব এবং যান্ত্রিক সভ্যতার বহুদূরে প্রকৃতির অকৃপণ শ্যামলিমার মধ্যে হতে বেড়ে ওঠা মানব-মানবীর মনের কথায় রচিত গীতরীতিকে লোকসঙ্গীত বলে ।

১) নজরুলের লোকসঙ্গীত রচনার প্রেক্ষাপট ও উৎস :

নজরুল মূলত তাঁর গানের বৈচিত্র্য সাধনের জন্যে সব ধরনের গান রচনা করে গেছেন। লোকসঙ্গীত মূলত আদি সঙ্গীত । চর্যাপদ এর পূর্বের সঙ্গীত হিসেবে লোক সঙ্গীতকে অনেকে মনে করেন। ছোট বেলা থেকেই সৃষ্টির প্রেরণা নজরুলকে প্রভাবিত করেছিল। বর্ধমানে জন্ম গ্রহণ করলেও পারিপার্শ্বিক অবস্থা, পূর্ব বাংলা লোকসঙ্গীতের নান্দনিকতা ভারতের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রভাব নজরুলকে লোকসঙ্গীত রচনায় প্রভাবিত | করেছিল। যার বাস্তবধর্মী প্রকাশ নজরুল রচিত লোকসঙ্গীত।

 

কাজী নজরুল ইসলামের রচিত লোকসঙ্গীতের বৈশিষ্ট্য

 

২) নজরুলের লোকসঙ্গীত সম্পর্কিত মতবাদ :

ক) প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দনি “আমার শিল্পী জীবনের কথা” গ্রন্থে নজরুলের লোক সঙ্গীত সম্পর্কে লিখেছেন-

“নজরুলের লোকসঙ্গীত রচনার ক্ষেত্রে আমি সব সময়ই তাঁকে প্রেরণা যুগিয়েছিলাম। লোকসঙ্গীত প্রভাবিত অঞ্চলগুলোতে আমি নজরুলকে অনেকবার নিয়ে গেছি, যেখান থেকে কাজী দা সংগ্রহ করেছেন লোকসঙ্গীতের সুরের বৈচিত্র্যের বিশাল সম্ভার।”

খ) টি. এস. এলিওট-এর ভাষায়

“Tradition is the pastness of the past and of the presence ঐতিহ্যগত দিক দিয়ে নজরুল লোকসঙ্গীতকে অতীতের চেয়ে বর্তমান সঙ্গীতের প্রচলিত ধারায় সংযুক্ত করেছেন ।

 

কাজী নজরুল ইসলামের রচিত লোকসঙ্গীতের বৈশিষ্ট্য

 

লোকসঙ্গীতের বৈশিষ্ট্য :

(১) বিচিত্র পর্যায়ের গান রচনা।
(২) প্রাদেশিক সঙ্গীতের প্রভাব।
(৩) লোকজ ধারায় বিষয়বস্তুতে গ্রামীণ মানব-মানবীর মনের কথা।
(৪) সুর বৈচিত্র্যের ক্ষেত্রে লোকসঙ্গীতের মূলধারা প্রবাহিত।
(৫) বাণী বিন্যাস সাধারণ এবং নান্দনিক।
(৬) সাঁওতাল পর্যায়ের গান রচনা।
(৭) ঝুমুর এবং ঝাপান নজরুলের রচিত লোকসঙ্গীতের অন্যতম একটি বৈশিষ্ট্য।

 

google news logo

 

(৮) পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার পৌরাণিক লোকসঙ্গীতের আঙ্গিক অনুসারে রচিত লোকসঙ্গীত।
(৯) সংস্কৃতির বিকাশ প্রশ্নে মাতৃভূমির সৌন্দর্য বর্ণনা।
(১০) জাগতিক এবং ঐশ্বরিক বন্ধনে মানব দর্শন প্রকাশ।
(১১) শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলনের মতো লোকসঙ্গীত পরিবেশনায় কোনো বিধি বন্ধকতা নেই।
(১২) বাংলা কাব্য গীতির ধারায় নজরুল রচিত লোকসঙ্গীত।
(১৩) কোনো কোনো আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ক্ষেত্রে নজরুল রচিত লোকসঙ্গীত
(১৪) নজরুল রচিত লোকসঙ্গীতে অন্য সুরকারের প্রভাব ।
(১৫) গ্রাম্যজীবন, প্রকৃতি সম্পর্কিত হৃদয়ের অকপট আনন্দ, অনির্দিষ্ট বেদনা এবং প্রকৃতির পরিবেশের অনাড়ম্বর পটভূমি।

Leave a Comment