মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় | নজরুল সঙ্গীত

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায়

 

মনে পড়ে আজ সে কোন জনমে
বিদায় সন্ধ্যাবেলা,
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা ..
মনে পড়ে আজ।
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে,
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে,
ফিরিয়া আসিবে খেলিবে আবার
ফিরিয়া আসিবে খেলিবে আবার,
সেই পুরাতন খেলা ..
মনে পড়ে আজ।
আজও আসিলে না হায়
মোর অশ্রুর লিপি বনের বিহগী,
দিকে দিকে লয়ে যায়
তোমারে খুঁজে না পায়।
আজও আসিলে না হায়
মোর অশ্রুর লিপি বনের বিহগী,
দিকে দিকে লয়ে যায়
তোমারে খুঁজে না পায়।
মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে
আজও পিয়া পিয়া সুরে,
মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে
আজও পিয়া পিয়া সুরে,
গান থেমে যায়,
হায় ফিরে আসে পাখী
বুকে বিঁধে অবহেলা ..
মনে পড়ে আজ সে কোন জনমে
বিদায় সন্ধ্যাবেলা,
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা ..
মনে পড়ে আজ।
google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় [ নজরুল সঙ্গীত ] – তৌহিদুল ইসলাম পিয়াল ঃ

 

 

 

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায়

 

Leave a Comment