কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন কাজী নজরুলকে বসন্ত নাটিকা উপহার দেন । নজরুলের ভাবনা

কাজী নজরুলকে বসন্ত নাটিকা উপহারঃ মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন কাজী নজরুলকে বসন্ত নাটিকা উপহার দেন

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন কাজী নজরুলকে বসন্ত নাটিকা উপহার দেন । নজরুলের ভাবনা

 

১৯২৩ সালে ১৬ জানুয়ারি বিচারে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।১৬ জানুয়ারি এই মামলায় স্বপক্ষ সমর্থন করে আদালতে নজরুল যে জবান বন্দী পেশ করেন বাংলাসাহিত্যের ইতিহাসে তা এক বিশেষ মর্যাদার আসন অধিকার করে আছে।

‘রাজবন্দীর জবানবন্দী’ শিরোনামের লেখাটি ১৩২৯ সালের ১৩ মাঘের ‘ধূমকেতু’তে আত্মপ্রকাশ করে এবং প্রায় সঙ্গে সঙ্গে পুস্তকাকারে প্রকাশিত হলে হাজার হাজার কপি বিক্রি হয়ে যায়।হুগলী জেলে রাজনৈতিক বন্দীদের প্রতি অমানুষিক ব্যবহারের প্রতিবাদে নজরুল ৩৯ দিন অনশন ধর্মঘট করেন।

‘বিদ্রোহী’ রচনা করে কবি যে খ্যাতি অর্জন করেছিলেন-অনশন ধর্মঘটে তাঁর প্রচার ততোধিক বেড়ে গিয়েছিল। এ সময় রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত’ নাটকটি নজরুলের নামে উৎসর্গ করেছিলেন। উৎসর্গ পৃষ্ঠায় মুদ্রিত হয়, “শ্রীমান কবি নজরুল ইসলাম, স্নেহভাজনেষু ১০ ফালগুন, ১৩২৯”। শরতন্ত্র এক পত্রে লেখেন, “ একজন সত্যিকার কবি। রবীবাবু ছাড়া বোধ হয় এমন কেহ আর এতবড় কবি নাই।”

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন কাজী নজরুলকে বসন্ত নাটিকা উপহার দেন

Leave a Comment