বন্দীর মন্দিরে জাগো দেবতা – Bondir mondire jago debota – গানটি চন্দ্রবিন্দু গ্রন্থের অংশ। ডি এম লাইব্রেরি থেকে চন্দ্রবিন্দু’ গ্রন্থটি ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে ( ১৯৩১ সালের সেপ্টেম্বর ) চন্দ্রবিন্দু প্রথম প্রকাশিত হয়। মূল্য ছিল দুই টাকা। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল এই লিখে : “পরম শ্রদ্ধেয় শ্রীমদ্দাঠাকুর শ্রীযুক্ত শরৎচন্দ্র পন্ডিত মহাশয়ের শ্রীচরণকমলে”। স্বীয় পুত্র বুলবুলের মৃত্যুর পর নজরুল তাঁর প্রধানত ; হাস্যরসাত্মক ‘চন্দ্রবিন্দু’ সংগীত গ্রন্থের প্রায় সব গান রচনা করেন।
হাম্বীর – কাওয়ালি
বন্দীর মন্দিরে জাগো দেবতা গানের কথা:
বন্দির মন্দিরে জাগো দেবতা!
আনো অভয়ংকর শুভ বারতা।
জাগো দেবতা, জাগো দেবতা॥
শৃঙ্খলে বাজে তব সম্বোধনী,
কারায় কারায় জাগে তব শরণি,
বিশ্ব মূক ভীত, কহো গো কথা!
জাগো দেবতা, জাগো দেবতা॥
নিশিদিন শোন নিপীড়িতা ধরণি
অশ্রুতে অ-শ্রুত শঙ্খধ্বনি!
পঙ্গু রুগ্ণ নর অত্যাচারে,
ধর্ষিতা নারী কাঁদে দৈত্যাগারে,
জাগো পাষাণ, ভাঙো নীরবতা।
জাগো দেবতা, জাগো দেবতা॥
