ফুটলো যেদিন ফাগুন হায় | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

ফুটলো যেদিন ফাগুন হায় গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

তালঃ কাহার্‌বা

 

ফুটলো যেদিন ফাগুন হায়

 

 

ফুটলো যেদিন ফাগুন হায়

 

ফুটলো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ-কুঁড়ি
বিলাপ গেয়ে বুলবুলি মোর গেল কোথায় উড়ি।।
কিসের আশায় গোলাপ বনে
গাইতো সে গান আপন মনে,
লতার সনে পাতার সনে খেতো লুকোচুরি (হায়)
সেই লতাতে প্রথম প্রেমের ফুটলো মুকুল যবে
পালিয়ে গেল ভীরু পাখি অমনি নীরবে।
বাসলে ভালো যে জন কাঁদে
বাঁধবো তা’রে কোন সে ফাঁদে,
ফুল নিয়ে তাই অবসাদে বনের পথে ঘুরি (হায়)।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ফুটলো যেদিন ফাগুন হায় [ নজরুল সঙ্গীত ] – প্রমিতা দে :

 

ফুটলো যেদিন ফাগুন হায় scaled ফুটলো যেদিন ফাগুন হায় | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

ফুটলো যেদিন ফাগুন হায়

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

Leave a Comment