পেয়ে কেন নাহি পাই গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
রাগঃ খাম্বাজ
তালঃ যৎ

পেয়ে কেন নাহি পাই
পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম
হে চির-সুদূর প্রিয়তম॥
তুমি আকাশের চাঁদ
আমি পাতিয়া সরসী-ফাঁদ
জনম জনম কাঁদি কুমুদীর সম॥
নিখিলের রূপে রূপে
দেখা দাও চুপে চুপে
এলে না মূরতি ধরি তুমি নিরুপম॥
পেয়ে কেন নাহি পাই [ নজরুল সঙ্গীত ] – অরুপ বিশ্বাস :


নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

