নিশি নিঝুম | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নিশি নিঝুম গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

নিশি নিঝুম

 

নিশি নিঝুম

 

নিশি নিঝুম ঘুম নাহি আসে,
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।
বিহগী ঘুমায় বিহগ-কোলে,
শুকায়েছে ফুল-মালা শ্রান্ত আঁচলে।
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।
ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি,
শিয়রের দীপ হায়, অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি।
কহিতে নারি কথা তুলিয়া আঁখি
বিষাদ-মাখা মুখ গুন্ঠনে ঢাকি।
দিন যায় দিন গুণে নিশি যায় নিরাশে।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

নিশি নিঝুম [ নজরুল সঙ্গীত ] – মৃত্তিকা দাস :

 

 

নিশি নিঝুম

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

Leave a Comment