নজরুল সঙ্গীত চর্চায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা । নজরুলের ভাবনা

নজরুল সঙ্গীত চর্চায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা : কাজী নজরুলের সব ধরনের গানেই প্রায় শাস্ত্রীয় সঙ্গীতের বৈশিষ্ট্য লক্ষ করা যায় । শৈশব হতেই তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের আবেশ অবস্থান করেছিল। কাজী নজরুল দীর্ঘদিন ওস্তাদ কাদের বক্স এবং ঠুমরীর প্রতিথযশা শিল্পী ও ওস্তাদ জমির উদ্দীন খার নিকট তালিম নেন। স্বাভাবিকভাবে কবির মনে শাস্ত্রীয় সঙ্গীতের আকর দৃঢ়ভাবে রস বিস্তার করে। ফলে তার সৃষ্ট অধিকাংশগানগুলিই রাগভিত্তিক এবং একাধিক রাগের সংমিশ্রণে তৈরি ।

 

নজরুল সঙ্গীত চর্চায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা

 

নজরুল সঙ্গীত চর্চায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা । নজরুলের ভাবনা

 

বহুল রাগের মিশ্রণে সম্পৃক্ত গানগুলি নবধারার এক অমূল্য সৌন্দৰ্য্যডালি। রবীন্দ্রনাথ ঠাকুরের গান যেমন বাণী প্রধান নজরুলের গান তেমনি রাগপ্রধান। ফলে নজরুলসঙ্গীত পরিবেশনের জন্য সুকন্ঠ এবং কন্ঠের পরিশীলিত ভাবব্যঞ্জনার প্রয়োজন। সেই কারণে নজরুলসঙ্গীত গায়কের শাস্ত্রীয়সঙ্গীত অনুশীলন একান্ত প্রয়োজন।

কবিতার গুলবাগের বুলবুল কবি নজরুল সুরের অনিন্দ্য সংস্পর্শে এসে নিষ্ঠা ও প্রতিভার গুণে রূপান্তরীত হয়েছেন সুর সন্ন্যাসীতে কৰি  নজরুল শাস্ত্রীয় সঙ্গীতকে প্রাধান্য দিয়ে গান রচনা করেছেন, তাইতো তার গানের পর্যায়ের মধ্যে রয়েছে ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা, ঠুমরী, রাগপ্রধান, শুদ্ধরাগের গান, শালংক রাগের গান, সংকীর্ণ রাগের গান, দক্ষিণরাগের গান, লুপ্তরাগের গান প্রভৃতি।

 

নজরুল সঙ্গীত চর্চায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা

 

এসকল গান পরিবেশনের জন্য সমান্তরাল কণ্ঠের গুরুও একেবারেই নেই বললে চলে। তাই শাস্ত্রীয় সঙ্গীতের পরিশীলিত ধারায় বিচরণ করতে সক্ষম এমন কণ্ঠই নজরুলের সঙ্গীতের উপযুক্ত। নান্দনিকভাবে নজরুলের গান পরিবেশনে শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজন রয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী নয় এমন কণ্ঠ নজরুলসঙ্গীতের জন্য যথেষ্ঠ নয়।

তাই নজরুলসঙ্গীত চর্চায় মনোনিবেশ রয়েছে এমন সকলেরই শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় মনোনিবেশ করা উচিত। তা না হলে শাস্ত্রীয় সঙ্গীতের পরিশিলিত ধারায় রচিত গানগুলো একেবারেই গাওয়া সম্ভব হবে না। এগানগুলোতে রয়েছে আলাপ প্রক্রিয়া, ডান, ঠাট, তেহাই স্বরবিন্যাস প্রভৃতি প্রসঙ্গ যা একমাত্র শাস্ত্রীয় শিল্পীর পক্ষেই সুন্দরভাবে পরিবেশন সম্ভব।

 

google news logo

 

এ ছাড়াও নজরুলসঙ্গীতে এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ রয়েছে যা শাস্ত্রীয় সঙ্গীতের পারদর্শী নয় এমন শিল্পীয় পক্ষে পরিবেশন সম্ভব নয়। তাই শুদ্ধভাবে নজরুলসঙ্গীত চর্চার জন্য শাস্ত্রীয় সঙ্গীত চর্চা একান্ত প্রয়োজন।

নজরুল সঙ্গীত চর্চায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা

Leave a Comment