কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয় । নজরুলের ভাবনা

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়ঃ নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

Table of Contents

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয় । নজরুলের ভাবনা

রাগ-অরুণ ভৈরবঃ
আরোহ

ধা ণা সা ঋা সা গা মা, দা পা, ণা ধা র্সা।

অবরোহ

র্সা ণা ধা ণা পা মা দা পা মা গা মা ঋা সা।

জাতিঃ

বক্রসম্পূর্ণ। বাদী মধ্যম।

সমবাদী

ষড়জ (সা)। এই রাগে রে ও নি স্বর দুটি কোমল। এ ছাড়া ধা স্বরটি শুদ্ধ ও কোমলরূপে প্রযুক্ত হয়ে থাকে। এটিও বজ্রগতির রাগ। গান-জাগো অরুণ ভৈরব জাগো হে, শিবধ্যানী।/ শোনাও তিমির ভীত বিশ্বে নব দিনের বাণী।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-রুদ্র ভৈরবঃ
আরোহ

সা ঋা মা দা, ণা র্সা।

অবরোহ

র্সা গাদা মা ঝ সা।

জাতিঃ

ঔড়ব। বাদী ধৈবত (রা);

সমবাদী :

ঋষভ (রে)। এই রাগে রে, ধ ও নি স্বর তিনটি কোমল। এ ছাড়া বাকি সব স্বর শুদ্ধ। উত্তরাঙ্গে এই রাগটি গীত হয়ে থাকে। গান-এস শঙ্কর ক্রোধাগ্নি, হে প্রলয়ঙ্কর রুদ্রভৈরব সৃষ্টি সংহর।

রাগ-আশা ভৈরবীঃ
আরোহ

সা ঋা জ্ঞা সা ঋা মা, পা দা ণা পা দা র্সা।

অবরোহঃ

র্সা, দা পা মা ঋা সা।

জাতি :

সম্পূর্ণ ঔড়ব। সম্পূর্ণ বাদী পঞ্চম (পা)

সমবাদী :

ষড়জ (সা)। এই রাগে রে. গ. ধ ও নি স্বরগুলি কোমল ।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-শিবানী-ভৈরবীঃ
আরোহ

সা রা জ্ঞা পা, দা র্সা।

অবরোহঃ

র্সা র্রা জ্ঞা র্সা ণা দা পা মা সা।

জাতি

ঔড়ব-সম্পূর্ণ। বাদী ষড়জ (সা):

সমবাদী :

পঞ্চম (পা)। এই রাগে গ, ধ ও নি স্বরগুলি কোমল। এছাড়া বাকি সব স্বর শুদ্ধ।

গান-

ভগবান শিব জাগো জাগো, ছাড়িয়ে গেছেন দেবী শিবান সতী।

রাগ-রক্তহংস সারংঃ
আরোহ

সা রা মা পা ধা র্সা।

অবরোহ

সা না পা মা রা সা।

জাতি

ঔড়ব-ঔড়ব। বাদী পঞ্চম (পা)।

সমবাদী

ঋষভ (রা)। এই রাগে সব স্বরই শুদ্ধ।

গান

বলরাঙা হংসদূতী তার বারতা দাও তার বিরহ-লিপি, বল সে কোথা।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-সন্ধ্যামালতীঃ
আরোহ্

না সা, জারাসা, গামাপা, গাধামা, পানার্সা

অবরোহ

সা না দা পা ক্ষা জ্ঞা রা সা।

জাতি :

বক্র সম্পূর্ণ। বাদী পঞ্চম (পা): সমবানী ষড়জ (সা)। এই রাগে গ ধ ও নি স্বরগুলি কোমল ও শুদ্ধরূপে প্রয়োগ হয়ে থাকে এবং মাধ্যম অর্থাৎ মা তীব্র। গান শোন ও সন্ধ্যামাতলী বালিকা তপতী- বেলা শেষের বাঁশী বাজে।

রাগ-বনকুন্তলা
আরোহ

পা ধা সা রা, গা পা ধা পা ধা র্সা।

অবরোহ

সা. না ধা পা গা রা, গা সা

জাতি

বজ্রগতির ঔড়ব-ষাড়ব। বাদী পঞ্চম (পা)।

সমবাদী

ঋষভ (রা)।

এই রাগে সব সর শুদ্ধ-গান। বনকুন্তল এলায়ে ।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-বেণুকাঃ
আরোহ

সারা মা, পা পা ধা পা ধা মা পা ধা র্সা।

অবরোহ

সা না পা ধা না, গারা গা মা।

জাতি

বক্রগতির খাড়ব-খাড়ব বাদী মধ্যম (মা),

সমবাদী :

ষড়জ : (সা)।

এই রাগে আরোহ গতিতে কোমল নি ব্যবহার হয়ে থাকে, এছাড়া বাকী সব স্বর শুদ্ধ। এটি বক্রগতির রাগ। গান-রেণুকা ও কে বাজায় মহুয়া বনে।

রাগ-উদাসী ভৈরবঃ
আরোহ

সা, ঝা, গা, মা, ক্ষমা, ক্ষণসা, বার্সা।

অবরোহ

কানা ণাহ্মা মা মা গা ঝা সা।

জাতি বক্রগতির ঔড়ব-ঔড়ব। বাদী মধ্যম (মা)

সমবাদী

ষড়জ (সা)।

এই রাগে রে ও নিঃস্বর দুটি কোমল এবং উভয় প্রকার মধ্যম ব্যবহৃত হয়ে থাকে। ললিত রাগের সহিত এই রাগের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

গান-

সতী-হারা উদাসী ভৈরব কাঁদে/বিষাণ ত্রিশুল ফেলি’ গভীর বিষাদে।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-শঙ্করীঃ
আরোহ

সা গা পা না ধা র্সা।

অবরোহ

সা না পা, গা পা পা ধা পা, গা সা।

জাতি

ঔড়ব-ঔড়ব। বাদী গান্ধার (গা):

সমবাদী

নিষাদ (নি)। এই রাগে অবরোহে কেবলমাত্র কোমল নি প্রয়োগ হয়ে থাকে। এছাড়া বাকী সব স্বর শুদ্ধ।

গান-

শঙ্কর অঙ্গলীনা যোগমায়া শঙ্করী শিবানী। বালিকা সমলীলাময়ী নীল উৎপল পাণি।

রাগ-যোগিনী :
আরোহ :

সা ঝা জ্ঞা হ্মা দা পা, মা পাণা দা পা র্সা।

অবরোহ :

সা না দা পা, পাহ্মাগা, মা, মগঝা সা।

জাতি :

বক্র সম্পূর্ণ। বাদী পঞ্চম (পা)।

সমবাদী :

ষড়জ (সা)। এই রাগে রে ও ধ স্বর দুটি কোমল। এছাড়া ম তীব্র ও শুদ্ধরূপে এবং গ ও নি কোমল ও শুদ্ধরূপে প্রয়োগ হয়ে থাকে।

গান

শান্ত হও শিব, বিরহ-বিহ্বল চন্দ্রলেখায় বাঁধ জটাজুট পিঙ্গল।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-শিব সরস্বতী:
আরোহ

দানা সা গা মা, দা পা, জা মা সা।

অবরোহ

সানা দানা, দা পা মা জ্ঞা মা সা।

জাতি

ষাড়ব ঘাড়ব। বাদী মধ্যম (মা)।

সমবাদী

যড়জ (সা)। এই রাগে গ স্বরটি কোমল ও শুদ্ধ উভয়-রূপেই প্রয়োগ হয়। এছাড়া ধ স্বরটিও কোমল।

রাগ-নির্ঝরিণীঃ
আরোহ

সা পা গা মা পা র্সা।

অবরোহঃ

সা দা পা মা গা মা ঋা সা। বাদী পঞ্চম

সমবাদী

ষড়জ (না)।

গান-

রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজার/ডাল ঝুমঝুমি / চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-রূপমঞ্জরীঃ
আরোহঃ

সারা মা পা না র্সা।

অবরোহ

র্সা না ধা পা গা মা রাগা, সারা मা ।

জাতি

ঔড়ব-সম্পূর্ণ বাদী পঞ্চম (পা);

সমবাদী

জ (রা)। এই রাগে ব্যবহৃত সব স্বরই শুদ্ধ।

গান

পায়েলা বোলে রিণিঝিণি/নাচে রূপমঞ্জরী শ্রীরাধার সঙ্গিনী।

রাগ-অরুণ রঞ্জনীঃ
আরোহঃ

সা, জ্ঞা, পা, ক্ষা, পা দা সা।

অবরোহ

সা, না, দা পা, আা, ঝা, সা।

জাতি

ঔড়ব-খাড়ব। বাদী পঞ্চম (পা);

সমবাদী

ষড়জ (সা)।

এই রাগ রে, গ, ধ ও নি স্বরগুলি কোমল এবং ম স্বরটি তীব্ররূপে প্রয়োগ হয়ে থাকে।

গান

হাসে আকাশে শুকতারা হাসে/অরুণ রঞ্জনী ঊষার পাশে।

 

কাজী নজরুলের সৃষ্ট রাগগুলোর পরিচয়

 

রাগ-দেবযানী
আরোহ

সারা পা, পা ধা রা পা, গাধা না র্সা।

অবরোহ

সা গা ধা পা রা সা।

জাতি

ঔড়ব-ঔড়ব বাদী পঞ্চম (পা);

সমবাদী :

ঋষভ (রে)। এই রাগে কেবলমাত্র নি স্বরটি কোমল, এছাড়া বাকী সব শুদ্ধ।

গান-

দেবযানীর মনে প্রথম প্রীতির কলি জাগে/ কাপে অধর-আঁখি অনুরাগে।

রাগ-দোলন চাঁপা
আরোহ

সা গা ক্ষা পা, গা মা না ধা পা না ধা ।

অবরোহ

সা না ধা না ধা পা হ্মা, পা, গা মা রা সা।

জাতি

ষাড়ব-সম্পূর্ণ। বাদী পঞ্চম (পা)।

সমবাদী

ষড়জ (রা)। এই রাগে ম স্বরটি তীব্র ও শুদ্ধরূপে প্রয়োগ হয়ে থাকে, এছাড়া বাকী সব স্বরটি শুদ্ধ। গান-দোলনচাঁপা বনে দোলে দোলে পূর্ণিমা- রাতে/চাদের সাথে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

রাগ-মীণাক্ষী
আরোহ :

গাধা সা গা রা, গা মা পা গা মা পা ধা র্সা।

অবরোহ :

র্সা ণা ধা মা পা, দা পা মা জ্ঞা রা, গা সা

জাতি :

বক্রগতির সম্পূর্ণ। বাদী : ঋষভ (রে);

সমবাদী 

পঞ্চম (পা)। এই রাগে অবরোহে নি স্বরটি কোমল এবং অবরোহে গ ও ধ স্বর দুটি কোমল ও শুদ্ধরূপে প্রয়োগ হয়ে থাকে।

গান-

চপল আঁখির । ভাষায়, হে মীনাক্ষি ক’য়ে যা/না-বলা কোন বাণী বলিতে চাও।

Leave a Comment