নজরুলের লোকসঙ্গীতের বৈচিত্র্যতা । নজরুলের ভাবনা

নজরুলের লোকসঙ্গীতের বৈচিত্র্যতা নিম্নে প্রদত্ত হলো ভাটিয়ালি । ভাটিয়ালি পর্যায়ের গান নজরুল রচিত লোকসঙ্গীতের মধ্যে অন্যতম। যেখানে স্থান পেয়েছে মাঝি মাল্লাদেও মনের কথা ও প্রানবন্ত সুরের ছোঁয়া।

 

নজরুলের লোকসঙ্গীতের বৈচিত্র্যতা

 

নজরুলের লোকসঙ্গীতের বৈচিত্র্যতা

“পদ্মার ঢেউ রে”
রেকর্ড নং এইচ- ৯৯৭
পর্যায় – ভাটিয়ালি

তাল দ্রুত দাদরা। শিল্পী- শচীন দেব বর্মন।

ভাওয়াইয়াঃ

ভাওয়াইয়া মূলত উত্তর বঙ্গের একটি বিখ্যাত গীতরীতি। কৰি নজরুল লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে উত্তর বঙ্গের ভাওয়াইয়া গানের অংশ বিশেষে তাঁর ভাওয়াইয়া পর্যায়ের গানে সংযুক্ত করেছেন।

“নদীর নাম সই অঞ্জনা”
রেকর্ড – জে, এন, জি-০৬
তাল : কাহারবা
পর্যায় : ভাওয়াইয়া, শিল্পী আব্বাসউদ্দীন।

নজরুলের লোকসঙ্গীতের বৈচিত্র্যতা
বাউল :

বাউল গান আবহমান বাংলার একটি গীতিরীতি। এ পর্যায়ের গানের ধারা বিন্যাস, বিষয়, সুর স্থাপন লোকসঙ্গীতের অন্য সকল গানের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। যা আজও একই অবস্থানে। নজরুল রচনার স্বার্থক রূপ, লোকসঙ্গীতের আঙ্গিক বিন্যাসে তথা নজরুলসঙ্গীতের বৈচিত্র্যতায় তাঁর বাউল সঙ্গীত রচনা।

“আমি ভাই ক্ষ্যাপা বাউল”
পর্যায়- বাউল
তাল – লোফা

নাটক :

শরৎচন্দ্রের চরিত্রহীন নাটকের বিশেষ ভূমিকার জন্য রচিত। ঝুমুর ঝুমুর মূলত পশ্চিম বঙ্গের বাঁকুড়া, ছোট নাগপুর, মানভূম, সিংভূম, বীরভূম প্রভৃতি অঞ্চলের প্রচলিত সঙ্গীত। যার বিষয়বস্তুতে রয়েছে রামায়ন ও মহাভারতের বিবিধ প্রসঙ্গ। তারই প্রেক্ষাপটে নজরুলের ঝুমুর পর্যায়ের গান রচনা।

“চুড়ির তালে নূরীর মালা”
রেকর্ড নং এন ৯৭32
শিল্পী- মিস প্রমদা
পর্যায়- ঝুমুর তাল- দ্রুত দাদা।

নজরুলের লোকসঙ্গীতের বৈচিত্র্যতা
কাজরী :

উত্তর প্রদেশে কাজরী দেবীকে উৎসর্গ করে যে গান গাওয়া হয় বা যে গীতরীতির প্রচলন আছ তাকে কাজরী পর্যায়ের গান বলে। যা স্থান পেয়েছে নজরুলের স্বার্থক লোকসঙ্গীতানুগ সঙ্গীত রচনায় ।

“শাওন আসিল ফিরে”
রেকর্ড নং এন ২৭৩৭৮
স্বরলিপি- নবরাগ
তাল-কাহরবা
পর্যায় – কাজরী
শিল্পী- ধীরেন মিত্র

google news logo

সাঁওতালী :

শৈশব থেকেই উপজাতিদের সঙ্গে পাশাপাশি অবস্থান করেছিলেন। কাজী নজরুল। যার ফলশ্রুতিতে উপজাতিদের সঙ্গীতের সুর তাকে প্রভাবিত করেছিল যার বাহ্যিক প্রকাশ নজরুলের সাঁওতাল পর্যায়ের গান।

“রাঙা মাটির পথে লো”
পর্যায় সাঁওতাল
তাল-দ্রুত দাদরা

উপসংহার :

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, নজরুল রচিত লোকসঙ্গীত পর্যায়ের গান, বাংলা গানের বিবর্তন তথা লঘু সঙ্গীতের একটি অংশ। যা বাংলা গানের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ।

Leave a Comment