নজরুলের অভিভাষন পরিচিতি

নজরুলের অভিভাষন পরিচিতি নিয়ে আজকের আলোচনা। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে “জাতীয় কবি“ হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে।

নজরুল তাঁর কবিতায় ব্যতিক্রমী এমন সব বিষয় ও শব্দ ব্যবহার করেন, যা আগে কখনও ব্যবহূত হয়নি। কবিতায় তিনি সমকালীন রাজনৈতিক ও সামাজিক যন্ত্রণাকে ধারণ করায় অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেন। তবে মানবসভ্যতার কয়েকটি মৌলিক সমস্যাও ছিল তাঁর কবিতার উপজীব্য।

 

নজরুলের অভিভাষন পরিচিতি

 

নজরুলের অভিভাষন পরিচিতি

নজরুলের অভিভাষন পরিচিতি নিম্নে প্রদত্ত হলো

১. রাজবন্দীর জবানবন্দী- (কলকাতা) – ১৯২৩/৭ জানুয়ারি

২. কৃষক শ্রমিকের প্রতি সম্ভাষন- (গফরগাঁওবাসীর উদ্দেশ্যে)- ১৯২৫

৩. প্রতি নমস্কার- (চট্টগ্রাম) ১৯২৯

৪. মুসলিম সংস্কৃতিচর্চা-(চট্টগ্রাম)-১৯২৯

৫. প্রতি ভাষণ (কলকাতা) – ১৯২৯/১৫ ডিসেম্বর

৬. তরুণের সাধনা (সিরাজগঞ্জ)-১৯৩২

৭. আমার সুন্দর (কলকাতা)-১৯৩৫

৮ বাংলার মুসলিমকে বাঁচাও (ফরিদপুর)-১৯৩৬

৯. জন সাহিত্য (কলকাতা)-১৯৩৮

১০. উস্তাদ জমির উদ্দিন খান (কলকাতা)-১৯৩৯/১০ ডিসেম্বর

১১ স্বাধীন চিত্ততার জাগরণ (কলকাতা)-১৯৪০

১২. আল্লাহর পতে আত্মসমর্পণ-১৯৪০/২৩ ডিসেম্বর

১৩. মধরম (বনগাঁ)-১৯৪১/১৬ মার্চ ১৪. যদি আর বাঁশি না বাজে (কলকাতা)-১৯৪১/৫ এপ্রিল

 

নজরুলের অভিভাষন পরিচিতি

 

নজরুল তাঁর সৃষ্টিকর্মে হিন্দু-মুসলিম মিশ্র ঐতিহ্যের পরিচর্যা করেন। কবিতা ও গানে তিনি এ মিশ্র ঐতিহ্যচেতনাবশত প্রচলিত বাংলা ছন্দোরীতি ছাড়াও অনেক সংস্কৃত ও আরবি ছন্দ ব্যবহার করেন। নজরুলের ইতিহাস-চেতনায় ছিল সমকালীন এবং দূর ও নিকট অতীতের ইতিহাস, সমভাবে স্বদেশ ও আন্তর্জাতিক বিশ্ব।

 

google news logo

 

বাংলা সঙ্গীতের প্রায় সবকটি ধারার পরিচর্যা ও পরিপুষ্টি, বাংলা গানকে উত্তর ভারতীয় রাগসঙ্গীতের দৃঢ় ভিত্তির ওপর স্থাপন এবং লোকসঙ্গীতাশ্রয়ী বাংলা গানকে উপমহাদেশের বৃহত্তর মার্গসঙ্গীতের ঐতিহ্যের সঙ্গে সংযুক্তি নজরুলের মৌলিক সঙ্গীতপ্রতিভার পরিচায়ক। নজরুলসঙ্গীত বাংলা সঙ্গীতের অণুবিশ্ব, তদুপরি উত্তর ভারতীয় রাগসঙ্গীতের বঙ্গীয় সংস্করণ। বাণী ও সুরের বৈচিত্র্যে নজরুল বাংলা গানকে যথার্থ আধুনিক সঙ্গীতে রূপান্তরিত করেন।

Leave a Comment