জয় বীণা বিদ্যাদায়িনী – Joy bina biddadayeni | নজরুল সঙ্গীত

জয় বীণা বিদ্যাদায়িনী – Joy bina biddadayeni – গানটি চন্দ্রবিন্দু গ্রন্থের অংশ। সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান। শ্রোতার পছন্দানুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় নজরুলের কারার ওই লৌহকপাট গানটি ১৬তম স্থানে এবং চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল গানটি ১৮তম স্থানে রয়েছে।

সরস্বতী বন্দনা

 

জয় বীণা বিদ্যাদায়িনী গানের কথা:

জয় বানী বিদ্যাদায়িনী।
জয় বিশ্বলোক-বিহারিণী॥
সৃজন-আদিম তমঃ অপসারি
সহস্রদল কিরণ বিথারি
আসিলে মা তুমি গগন বিদারি
মানস-মরাল-বাহিনী॥
ভারতে ভারতী মূক তুমি আজি
বীণাতে উঠিছে ক্রন্দন বাজি
ছিন্ন-চরণ শতদলরাজি
কহিছে বিষাদ-কাহিনি॥
ঊর মা আবার কমলাসীনা
করে ধরো পুন সে রুদ্র বীণা,
নব সুর তানে বাণী দীনাহীনা
জাগাও অমৃত-ভাষিণী॥

Leave a Comment