নজরুলের একটি গানের রেকর্ড নম্বর, আদি শিল্পী, পর্যায়, রাগ উল্লেখপূর্বক ভাবার্থ । নজরুলের ভাবনা

নজরুলের একটি গানের রেকর্ড নম্বর, আদি শিল্পী, পর্যায়, রাগ উল্লেখপূর্বক ভাবার্থ : নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।

 

নজরুলের একটি গানের রেকর্ড নম্বর, আদি শিল্পী, পর্যায়, রাগ উল্লেখপূর্বক ভাবার্থ

 

নজরুলের একটি গানের রেকর্ড নম্বর, আদি শিল্পী, পর্যায়, রাগ উল্লেখপূর্বক ভাবার্থ

 “নজরুলসঙ্গীত (ঋতু ভিত্তিক)”

আজ শ্রাবণের লঘু মেঘের সাথে
মন চলে মোর ভেসে
রেবা নদীর বিজন তীরে
মালবিকার দেশে
মন ভেসে যায় অলস হাওয়ায়
হাল্কা পাখা মরালী প্রায়

 

নজরুলের একটি গানের রেকর্ড নম্বর, আদি শিল্পী, পর্যায়, রাগ উল্লেখপূর্বক ভাবার্থ

 

বিরহিনী কাঁদে যথা
একলা এলোকেশে।
কভু মেঘের পানে কত নদীর পানে চেয়ে
লুকিয়ে যথা নয়ন মোছে গায়ের কালো মেয়ে
একলা বধূ বসে থাকে যথায় বাতায়নে
বাদল দিনের শেষে

 

নজরুলের একটি গানের রেকর্ড নম্বর

 

রেকর্ড নম্বর : এফ টি :- ১২১৪৭
শিল্পী কুমারী মীনা রায়
পর্যায় : কাব্যগীতি (ঋতু ভিত্তিক)
রাগ : সিন্দুরা মালবিকা (মিশ্র)
তাল: দাদরা
স্বরলিপি : ন ই ৭ম খণ্ড
স্বরলিপিকার: সুধীন দাশ
গ্রন্থ নজরুল রচনাবলী ৫ম খণ্ড
সুরকার : কাজী নজরুল ইসলাম

 

google news logo

 

ভাবার্থ :

এই গানটি মূলত কাজী নজরুল ইসলামের ঋতুভিত্তিক পর্যায়ের একটি স্বার্থক রচনা। গানটিতে কবির শ্রাবণ দিনের অভ্যন্তরীণ কাল্পনিক এবং জাগতিক প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। বর্ষার দিনে লঘু মেঘের ভেসে যাওয়ার সাথে কবি মনের যে উদাসীনতা তা তিনি মালবিকার দেশে, রেবা নদীর তীরে বসে কিছুটা হলেও কাটাতে পারবেন। উদাস হাওয়ার সাথে কবির মন ভেসে যায় কাল্পনিক প্রিয়ার কাছে। যেখানে কবির প্রিয়া এলোকেশ নিয়ে অবস্থান করেছেন।

কভু মেঘের পানে, কভু নদীর পানে চেয়ে কবি বিরহিনী প্রিয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষারত। কবির বিরহীমন ও না পাবার বাহ্যিক প্রতিক্রিয়া দেখে গাঁয়ের কালো মেয়ে এবং বধূ কবির সাথে একাত্মতা প্রকাশ করেছে ।

Leave a Comment