কবি নজরুলের পরিবারের পরিচয় । নজরুলের ভাবনা

কবি নজরুলের পরিবারের পরিচয়: কাজী নজরুলের পিতা কাজী ফকির আহমদ, পিতামহ কাজী আমানুল্লাহ। মাতা জাহেদা খাতুন, মাতামহ তোফায়েল আলী। কাজী ফকির আহমদের স্ত্রী দুই, পুত্র সাত, কণ্যা দুই। কবিরা সহোদর তিন ভাই, এক কোন।

 

কবি নজরুলের পরিবারের পরিচয় । নজরুলের ভাবনা

 

কবি নজরুলের পরিবারের পরিচয়

 

জ্যেষ্ঠ কাজী সাহেবজান, কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং বোন উনে কুলসুম। কবি তাঁর পিতার দ্বিতীয় পক্ষের দ্বিতীয় সন্তান। জ্যেষ্ঠ্য সাহেবজানের জন্মের পর চার পুত্রের অকাল মৃত্যু হয়, তারপর জন্মগ্রহণ করেন কাজী নজরুল। দুঃখের মধ্যে জন্ম বলেই সম্ভবত নজরুলের ডাক নাম রাখা হয় ‘দুঃখ মিঞা’। ছোট বেলায় কেউ কেউ তাকে ‘তারা ‘ক্ষ্যাপা’ বলে ডাকত, কেউ আদর করে বলত ‘নজর আলী’।

 

কবি নজরুলের পরিবারের পরিচয়

 

১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল।

তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে। বিয়ের আখত সম্পন্ন হবার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজাসুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমিলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি/ফারসি উভয় ভাষাতেই নামকরণ করেন। যেমন: কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ।

Leave a Comment