ওরে নীল যমুনার জল গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
তালঃ দাদ্রা

ওরে নীল যমুনার জল
ওরে নীল যমুনার জল! বল রে মোরে বল
কোথায় ঘনশ্যাম — আমার কৃষ্ণ ঘনশ্যাম।
আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম — এলাম ব্রজধাম।।
তোর কোন্ কূলে কোন্ বনের মাঝে
আমার কানুর বেণু বাজে,
আমি কোথায় গেলে শুনতে পাব ‘রাধা রাধা’ নাম।।
আমি শুধাই ব্রজের ঘরে ঘরে — কৃষ্ণ কোথায় বল্;
কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল।
বল্ রে আমার শ্যামল কোথায়
কোন্ মথুরায় কোন দ্বারকায় — বল্ যমুনা বল।
বাজে বৃন্দাবনের কোন্ পথে তাঁর নূপুর অভিরাম।।
ওরে নীল যমুনার জল [ নজরুল সঙ্গীত ] – তন্ময় প্রামানিক ঃ


নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

