এই কি গো শেষ দান গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান (x2)
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম আরও গান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি (x2)
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
যে পথে গিয়াছো তুমি
আজ সেই পথে হায়
আমারও ভুবন হতে
বসন্ত চলে যায় (x2)
হারানো দিনেরও লাগি
প্রেম তবু রহে জাগি (x2)
নয়নে দুলিয়া ওঠে
হৃদয়ের অভিমান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান

এই কি গো শেষ দান [ নজরুল সঙ্গীত ] – ফাইরোজ আতকিয়া প্রমি :

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।
