নজরুলের ইসলামী গানে অন্য সুরকারদের অবদানঃ কাজী নজরুলের ইসলাম তাঁর রচিত ইসলামী গানে নিজেই সুরারোপ করতেন। এ প্রসঙ্গে শিল্পী আব্বাসউদ্দীন তাঁর ‘আমার শিল্পী জীবনের কথা’ গ্রন্থে বলেছেন ইসলামী গানগুলো শতকরা ৯৫ ভাগই তাঁর (নজরুল) নিজস্বসুর মাত্র অল্প ক’টি গান তিনি দিয়েছিলেন কমল দাসগুপ্ত আর চিত্ত রায়কে সুর করে আমাকে শিখিয়ে দেবার জন্য।’

নজরুলের ইসলামী গানে অন্য সুরকারদের অবদান । নজরুলের ভাবনা
নজরুলের ইসলামী গানের যে সাতজন সুরকারের নাম পাওয়া যায়, তাঁরা হলেন-
১. কমল দাশগুপ্ত- ২২টি গান সুরারোপ করেছেন
২. কে. মল্লিক- ৭টি
৩. গিরীন চক্রবর্তী ৪টি
৪. সুবল দাশগুপ্ত ৬টি
৫ পিয়ারু কাওয়াল – ৪টি
৬. আব্দুল করিম খাও আব্বাসউদ্দীন- ১টি
৭. দেলওয়ার হোসেন ২টি
যতদূর জানা যায়, মোট ৪৬টি নজরুলের ইসলামী গানে অন্য কয়েক জন সুরকার সুর করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি গানে সুর দিয়েছেন কমল দাশগুপ্ত। তিনি সর্বমোট ২২টি গানের সুরারোপ করেছিলেন। বাংলা গান সুরারোপে তিনি একটি বিশেষ স্টাইল সৃষ্টি করে সফল হয়েছিলেন, নজরুল রচিত ইসলামী গানেও সুরারোপ করে তিনি তাঁর বৈশিষ্ট্যের ছাপ রাখতে পেরেছেন,

কমল দাশের সুরারোপিত ২২টি গান হলো-
১. আমি গরবিনী মুসলিম বালা
২. আমি যদি আরব হতাম
৩. আমিনা দুলাল এস
৪. এ কোন মধুর শরাব দিলে
৫. ও কে সোনার চাঁদ
৬. ওগো আমিনা তোমার দুলালে
৭. কলেমা শাহাদতে আছে।
৮. কেন তুমি কাঁদাও মোরে
৯. জরীন হরফে লেখা
১০. তোমার নূরের রওশীন মাথা
১১. তোরা যাৱে এখনি হালিমার কাছে
১২. দূর আজানের মধুর ধ্বনি
১৩. দেশে দেশে গেয়ে বেড়াই
১৪. নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
১৫. প্রিয় মোহরে নবুয়তধারী
১৬. ভেসে যায় হৃদয় আমার
১৭. মদিনার শাহনাশাহ
১৮. মসজিদে ঐ শোনরে আজান
১৯. মোহম্মদ নাম জপেছিলি
২০. হে প্রিয় নবী রসুল আমার
২১. হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে

কে মল্লিকের সুরারোপিত গানগুলি হলো ।
(গোলাম হায়দার)
২২. আত্মা বলে কাঁদ
২৩. আল্লাজী আরাজী রহম কর
২৪. আত্মার মান লইয়া বান্দা
২৫. তোমার নাম নিয়ে খোদা
২৬. পাপে তাপে মগ্ন আমি
২৭. প্রভু তোমাতে কে করে প্রাণ নিবেদন
২৮. যাদের তরে এস
গিরীন চক্রবর্তী সুরারোপিত গানগুলি হলো
২৯. আল্লাহর নাম জপিও ভাই
৩০. ইয়া আল্লা তুমি রক্ষা কর
৩১. তৌহিদেরি বান ডেকেছে
৩২. ওরে কে বলে আরবে নদী নাই।

সুবল দাশগুপ্তের সুরারোপিত গানগুলি হলো :
৩৩. আজি আল কোরয়াসী
৩৪. আমার প্রিয় হজরত
৩৫. ত্রাণ কর মওলা মদিনার
৩৬. যেয়ো না যেয়ো না মদিনা দুলাল
৩৭. হে মদিনার নাইয়া
৩৮. হে মদিনার বুলবুলি

পিয়ারু কাওয়ালের সুরারোপিত গানগুলি হলো :
৩৯. আবহাওয়াতে পানি দাও
৪০. ইয়া রসুল আল্লাহ মোরে
৪১. ওই হেরো রসুলে খোদা
৪২. হে মদিনাবাসী প্রেমিক
আব্দুল করিম খাঁ আব্বাসউদ্দিন সুরারোপিত গান-
৪৩. শুনে গরিমায় আমাদের নারী
দেলোওয়ার হোসেন (চিত্ত রায়) সুরারোপিত গান-
৪৪. আমার যখন পথ ফুরাবে
৪৫. মোরা রসুল নামের ফুল এনেছিলে
এ পর্যন্ত ইসলামী গানের মধ্যে বিভিন্ন তথ্যসূত্রে পাওয়া খবরে জানা যায়, ৪৬টি ইসলামী গান নজরুল ব্যতীত অন্যান্য সুরকাররা সুর করেছেন। তবে এ কথাও জানা যায় নজরুল গান রচনা করার সাথে সাথে সুরের একটি কাঠামো ঠিক করে মনোনীত কোনো সুরকারের হাতে দিয়ে সুরটি শিল্পীর কণ্ঠে তুলে গ্রামোফোন রেকর্ড করে দিতে বলতেন।

