আমি ভাই খ্যাপা বাউল | Ami vai khepa baul | ডি এম লাইব্রেরি থেকে চন্দ্রবিন্দু’ গ্রন্থটি ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে ( ১৯৩১ সালের সেপ্টেম্বর ) চন্দ্রবিন্দু প্রথম প্রকাশিত হয়। মূল্য ছিল দুই টাকা। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল এই লিখে : “পরম শ্রদ্ধেয় শ্রীমদ্দাঠাকুর শ্রীযুক্ত শরৎচন্দ্র পন্ডিত মহাশয়ের শ্রীচরণকমলে”। স্বীয় পুত্র বুলবুলের মৃত্যুর পর নজরুল তাঁর প্রধানত ; হাস্যরসাত্মক ‘চন্দ্রবিন্দু’ সংগীত গ্রন্থের প্রায় সব গান রচনা করেন।
রাগঃ
তালঃ লোফা/দাদ্রা
আমি ভাই খ্যাপা বাউল:
আমি ভাই ক্ষ্যাপা বাউল, আমার দেউল আমারি এই আপন দেহ। আমার এ প্রাণের ঠাকুর নহে সুদূর অন্তরে মন্দির-গেহ।। সে থাকে সকল সুখে সকল দুখে আমার বুকে অহরহ, কভু তায় প্রণাম করি, বক্ষে ধরি, কভু তা’রে বিলাই স্নেহ।। ভুলায়নি আমারি কুল, ভুলেছে নিজেও সে কুল, ভুলে বৃন্দাবন গোকুল মোর সাথে মিলন বিরহ। সে আমার ভিক্ষা-ঝুলি কাঁধে তুলি’, চলে ধূলি-মলিন পথে, নাচে গায় আমার সাথে একতারাতে, কেউ বোঝে, বোঝে না কেহ।।
