আমার হাতে কালি মুখে কালি গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

আমার হাতে কালি মুখে কালি
আমার হাতে কালি মুখে কালি,
হাতে কালি মুখে কালি
(আমার)কালি-মাখা মুখ দেখে
মা
পাড়ার লোকে হাসে খালি
হাতে কালি মুখে কালি মা
হাতে কালি মুখে কালি ই ই
(মোর)লেখাপড়া হ’লনা মা-
(আমি)’ম’ দেখতেই দেখি শ্যামা
মোর লেখাপড়া হ’লনা মা,
‘ম’দেখতেই দেখি শ্যামা
(আমি)’ক’দেখতেই কালি বলে
নাচি দিয়ে করতালি
‘ক’দেখতেই কালি বলে মা
নাচি দিয়ে করতালি
হাতে কালি মুখে কালি(আমার)
কালো আঁক দেখে মা ধারাপাতে
ধারা নামে আঁখিপাতে
কালো আঁক দেখে মা
(আমার)বর্ন পরিচয় হ’লনা মা
তোর বর্ন বিনা কালি
বর্ন পরিচয় হ’লনা মা
তোর বর্ন বিনা কালি
যা লিখিছ মা বনের পাতায়,
সাগর-জলে আকাশ-খাতায়
(আমি)সে লেখা তোর পড়তে
পারি

আমার হাতে কালি মুখে কালি [ নজরুল সঙ্গীত ] – তন্ময় প্রামানিক :

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।
