আমায় আর কতদিন মহামায়া – কাজী নজরুল ইসলাম (রাঙা-জবা) নজরুল সঙ্গীত

আমায় আর কতদিন মহামায়া গানটি “রাঙা-জবা” গ্রন্থের একটি শ্যামাসঙ্গীতে। ১০০টি শ্যামাসঙ্গীতে সমৃদ্ধ রাঙা-জবা গ্রন্থটি প্রকাশ করেন ২৪ পরগনার রাজীবপুরের বেগম মরিয়ম আজিজ। গ্রন্থটির প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৭৩ শুক্রবার ( এপ্রিল, ১৯৬৬ )। মূল্য তিন টাকা। নজরুল নিজের জীবনে তন্ত্র ও যোগাসাধনা করেছেন। শক্তিপূজায় তাঁর ভক্তহৃদয়ের অকৃত্রিম আকুলতা ও আর্তি এইসব গানের মধ্যে রূপায়িত।

(আমায়)আর কতদিন মহামায়া ::: রাঙা-জবা - কাজী নজরুল ইসলাম । নজরুল সঙ্গীত

আমায় আর কতদিন মহামায়া

(আমায়) আর কতদিন মহামায়া রাখ্‌বি মায়ার ঘোরে।
(মোরে) কেন মায়ার ঘূর্ণিপাকে ফেল্‌লি এমন করে।।
(ওমা) কত জনম করেছি পাপ
কত লোকের কুড়িয়েছি শাপ,
তবু মা তার নাই কি গো মাফ ভুগব চিরতরে।।
এমনি ক’রে সন্তানে তোর ফেল্‌লি মা অকূলে,
তোর নাম যে জপমালা তাও যাই হায় ভুলে’।
পাছে মা তোর কাছে আসি
তাইবাঁধন দিলি রাশি রাশি,
কবে মুক্ত হ’ব মুক্তকেশী (তোর) অভয় চরণ ধ’রে।।

আমায় আর কতদিন মহামায়া স্বরলিপি:

আমায় আর কতদিন মহামায়া স্বরলিপি amar ar kotodin mohamaya shorolipi scaled আমায় আর কতদিন মহামায়া - কাজী নজরুল ইসলাম (রাঙা-জবা) নজরুল সঙ্গীত

AmarNazrul.Com Logo 252x68 px White আমায় আর কতদিন মহামায়া - কাজী নজরুল ইসলাম (রাঙা-জবা) নজরুল সঙ্গীত

 

 

Leave a Comment