আজি নন্দ দুলালের সাথে | Aji nondo dulaler shathe | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

আজি নন্দ দুলালের সাথে | Aji nondo dulaler shathe | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

রাগ: খাম্বাজ-কাফি

তাল: কাহারবা

 

আজি নন্দ দুলালের সাথে | Aji nondo dulaler shathe | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

আজি নন্দ দুলালের সাথে গানের কথাঃ

আজি নন্দদুলালের সাথে
ঐ খেলে ব্রজনারী হোরি।
কুঙ্কুম-আবির হাতে
দেখ, খেলে শ্যামল খেলে গোরী।।
থালে রাঙা ফাগ,
নয়নে রাঙা রাগ,
ঝরিছে রাঙা সোহাগ
রাঙা পিচকারি ভরি।।
পলাশ শিমুলে ডালিম ফুলে
রঙনে অশোকে মরি মরি।
ফাগ-আবির ঝরে তরুলতা চরাচরে, খেলে কিশোর কিশোরী।।

 

আজি নন্দ দুলালের সাথে

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Comment